সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় ক্রিকেট বোর্ডের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি থেকে যাবতীয় লেনদেন বন্ধ করার নির্দেশ এসেছিল সোমবারই৷ বোর্ডের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে লেনদেন বন্ধ করার নির্দেশের কথা বোর্ড সচিব অজয় শিরকে, কোষাধ্যক্ষ অনিরুদ্ধ চৌধুরি, সিইও রাহুল জোহরি এবং ইয়েস ব্যাঙ্কের রানা কাপুরকে জানিয়ে দেওয়া হয়েছিল৷ খবরটা পাওয়া মাত্রই বোর্ড সভাপতি অনুরাগ ঠাকুরের বক্তব্য ছিল, “এভাবে চললে নিউডিল্যান্ড দলকে সফরের মাঝপথেই দেশে পাঠিয়ে দিতে হবে৷”
স্বাভাবিকভাবেই ভারত-নিউজিল্যান্ড সিরিজ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল৷ কিন্তু মঙ্গলবার সকালেই কমিটির তরফ থেকে জানিয়ে দেওয়া হয়, সিরিজ চলা নিয়ে কোনও সমস্যা হবে না৷ বলা হয়, “আমরা বিসিসিআই-এর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করছি না৷ শুধু বলা হয়েছে, কোনও অ্যাসোসিয়েশনকে অর্থ দেওয়া যাবে না৷ দৈনন্দিন লেনদেন বা ম্যাচ করার জন্য যে খরচ, সে’সব নিয়ে কোনও সমস্যা নেই৷ খেলা চলবে৷”
বোর্ডের তরফ থেকে পাল্টা দেওয়া হচ্ছে৷ সিনিয়র এক বোর্ড কর্তা বললেন, “অ্যাসোসিয়েশনগুলো ম্যাচ করার ক্ষেত্রে বোর্ডের ফান্ডের উপর নির্ভর করে৷ এখনও পর্যন্ত সাতটা অ্যাসোসিয়েশন জানিয়ে দিয়েছে, তারা বোর্ডের থেকে অর্থ না পেলে ম্যাচ করতে পারবে না৷ তাহলে? এইরকম চললে তো সিরিজ বাতিল করে দেওয়া ছাড়া আর কোনও উপায় থাকবে না৷”
সর্বশেষ খবর
-
জন্ম থেকে দলের ‘মালিকানা’ বদল, মমতার তৃণমূলের ২৮ বছরের ইতিবৃত্ত
-
জিনিয়াস স্পোর্টস নয়, আইএসএল আয়োজনের অধিকার খুব সম্ভবত পেতে চলেছে ক্লাবগুলি
-
ফেডারেশনের বৈঠকে রণক্ষেত্র টলিপাড়া, ‘বিশ্বাস ব্রাদার্স’-এর বিরুদ্ধে ‘চোর চোর’ স্লোগানে ছোঁড়া হল ডিম
-
সমর্থকদের উপস্থিতিতে নিষেধাজ্ঞা, হোটেল আর ট্রেনিংয়ে ‘কারফিউ’ ব্রাজিলের
-
বন্ধুত্বের উপহার, প্রথমবার সংসদে যাওয়ার সুযোগ হারিয়েও রাজ্যসভা আসন কংগ্রেসকে ছাড়লেন বিজয়