সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নানা টালবাহানার পর অবশেষে দলীপ ট্রফির সূচি ঘোষণা করল বিসিসিআই। চলতি সেপ্টেম্বরই আয়োজিত হতে চলেছে এই ঐতিহ্যশালী টুর্নামেন্ট। এমনটাই জানানো হয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফ থেকে। শুধু দিনক্ষণ নয়, ইন্ডিয়া রেড, ইন্ডিয়া ব্লু এবং ইন্ডিয়া গ্রিন দলের সদস্যদের নামও ঘোষণা করেছেন তাঁরা।
[জানেন ৩০০তম ম্যাচে কী কী রেকর্ডের সামনে দাঁড়িয়ে ধোনি?]
অতিরিক্ত আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেটের ম্যাচ রয়েছে। তাই চলতি মরশুমে আয়োজিত হবে না ঐতিহ্যশালী দলীপ ট্রফি। কয়েকদিন আগেই ক্রিকেট মরশুমের সূচি প্রকাশ করে একথা জানিয়েছিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। শেষ পর্যন্ত অবশ্য সেই অবস্থান থেকে সরতে বাধ্য হয় বিসিসিআই। প্রাক্তন ভারতীয় অধিনায়ক ও বোর্ডের টেকনিক্যাল কমিটির সদস্য সৌরভ গঙ্গোপাধ্যায়ের পাঠানো মেলের পরেই এমন সিদ্ধান্ত নেয় বোর্ড। গত মঙ্গলবারই বোর্ডের ক্রিকেট অপারেশন ম্যানেজার এম ভি শ্রীধরকে একটি মেল করেন সৌরভ। কেন দলীপ ট্রফি আয়োজিত হবে না, এই প্রশ্ন করেন তিনি। এরপরই বোর্ডের প্রশাসক কমিটির অন্যতম সদস্য দিয়ানা এদুলজি একটি বিবৃতি দিয়ে জানান, দলীপ ট্রফি চলতি মরশুমেই হবে। আর এর পরই সূচী এবং দলীপে সুযোগ পাওয়া খেলোয়াড়দের নাম ঘোষণা করা হয়।
[সৌরভের হস্তক্ষেপেই দলীপ ট্রফি আয়োজনে রাজি বিসিসিআই]
জানা গিয়েছে, আগামী ৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে দলীপ ট্রফি। প্রত্যেকটি ম্যাচ হবে চারদিনের। প্রথম ম্যাচে মুখোমুখি হবে ইন্ডিয়া রেড এবং ইন্ডিয়া গ্রিন। খেলা হবে লখনউয়ে। কানপুর দু’টি এবং লখনউয়ে দু’টি ম্যাচ খেলা হবে। ফাইনাল হবে ২৫ সেপ্টেম্বর। এদিকে, ইন্ডিয়া রেড দলের অধিনায়ক করা হয়েছে অভিনব মুকুন্দকে। অন্যদিকে, পার্থিব প্যাটেলকে ইন্ডিয়া গ্রিন এবং সুরেশ রায়নাকে ইন্ডিয়া ব্লু দলের অধিনায়ক করা হয়েছে।
দেখে নিন সূচি:
প্রথম ম্যাচ: ৭-১০ সেপ্টেম্বর- ইন্ডিয়া রেড বনাম ইন্ডিয়া গ্রিন (লখনউ)।
দ্বিতীয় ম্যাচ: ১৩-১৬ সেপ্টেম্বর- ইন্ডিয়া রেড বনাম ইন্ডিয়া ব্লু (কানপুর)।
তৃতীয় ম্যাচ: ১৯-২২ সেপ্টেম্বর- ইন্ডিয়া ব্লু বনাম ইন্ডিয়া গ্রিন (কানপুর)।
ফাইনাল: ২৫-২৯ সেপ্টেম্বর(লখনউ)।
সর্বশেষ খবর
-
লড়াই করেও থামল আলজেরিয়ার রূপকথা, শেষ ষোলোয় সুইজারল্যান্ড, কবে স্পেন-পর্তুগাল দ্বৈরথ?
-
এটাই লাস্ট ডান্স, বিশ্বকাপ শেষেই অবসর রোনাল্ডোর! বোনের ঘোষণার নিয়ে মুখ খুললেন সিআর সেভেন
-
প্রিয়তমার সঙ্গে আদরে মাখামাখি! ভাইরাল ভিকি ক্যাটরিনার একান্ত ব্যক্তিগত মুহূর্তের ছবি
-
সরকারি বাসে বিনা খরচে যাতায়াতে লাগবে ‘পিংক কার্ড’, রইল অনলাইন ও অফলাইন আবেদনের পদ্ধতি
-
মার্কিন পাইলটকে গুলি করে খুন ইন্দোনেশিয়ার পাপুয়া দ্বীপে! জ্বালিয়ে দেওয়া হল যাত্রীবাহী বিমান