সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন সংকল্প নিয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতির আসনে বসেছেন অনুরাগ ঠাকুর৷ তাঁর নিজের যেমন বেশ কিছু পরিকল্পনা রয়েছে, তেমনই রয়েছে প্রত্যাশার চাপও৷ ক্রিকেটকে কলঙ্কমুক্ত করার পাশাপাশি প্রতিবন্ধী ক্রিকেটের দিকেও নজর রয়েছে অনুরাগের৷
বিসিসিআই-এর প্রেসিডেন্ট পদে আসিন হওয়ার পরই তিনি ঘোষণা করেন মূক ও বধিরদের ক্রিকেটের জন্য ৫ কোটি টাকা ব্যায় করা হবে৷ তাঁর এই ঘোষণায় আনন্দিত ডিফ ক্রিকেট সোসাইটি (ডিসিএস)৷ অনুরাগের সঙ্গে দেখা করে সভাপতির তাঁকে অভিনন্দন জানান ডিসিএস-এর আধিকারিকরা৷
ডিসিএস-এর প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সভাপতি পদের আসার পরই অনুরাগ ঠাকুর মূক ও বধির এবং দৃষ্টিহীন ক্রিকেটারদের জন্য পাঁচ কোটি টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন৷ যা সত্যিই প্রশংসনীয়৷ আগামী পাঁচ বছর ধরে ওই অর্থ প্রতিবন্ধী ক্রিকেটারদের খাতে ব্যায় করা হবে৷
সর্বশেষ খবর
-
বাধা দিয়েছিল তৃণমূল! সেই বাগেশ্বর বাবাকে ব্রিগেডে ধর্মসভা করার আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দুর
-
ধ্বংসস্তূপ থেকেই জীবনের পথে নেপাল! উদ্ধার আরও ৩ ভারতীয়, সুখবর জানাল বিদেশমন্ত্রক
-
সরকারি আবাসনে দ্বিতীয় ফ্ল্যাট কিনতে পারবেন আবাসিকরাও, নিয়ম শিথিল করল শুভেন্দু সরকার
-
জন্মাষ্টমীতে ফিনফিনে শাড়িতে শরীর দেখিয়ে নাচ! ‘রাধা হওয়ার শখ’, ট্রোলড সঞ্চালিকা অনসূয়া
-
জমি দুর্নীতি মামলায় প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয়ের বিরুদ্ধে ১৫ পাতার চার্জশিট সিআইডির, অভিযুক্ত আর কারা?