Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১২ আষাঢ় ১৪৩৩
  • রবিবার
  • ২৮ জুন ২০২৬

কোহলিকে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার দেওয়ার আরজি বিসিসিআই-এর

ধ্যানচাঁদ অ্যাওয়ার্ডের জন্য পাঠানো হয়েছে সুনীল গাভাসকরের নাম।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৪, ২০১৮, ১৮:১১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৪, ২০১৮, ১৮:১১

options
link
কোহলিকে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার দেওয়ার আরজি বিসিসিআই-এর zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের জন্য ভারত অধিনায়ক বিরাট কোহলিরই নাম পাঠাল বিসিসিআই। দেশের ক্রীড়াজগতের সর্বোচ্চ সম্মানের জন্য বিরাটকেই মনোনীত করেছে সংস্থাটি।

[  আইপিএলে স্লো ওভার রেটের শাস্তি, কোহলির জরিমানা ১২ লক্ষ টাকা ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এর আগেও খেলরত্ন সম্মানের জন্য বিরাটের নাম পাঠিয়েছিল বিসিসিআই। ২০১৬ সালে বিরাট অবশ্য সে সম্মান পাননি। তবে এবছর ফের তাঁর নাম পাঠানো হল। ক্রিকেটার হিসেবে এই মুহূর্তে বিরাট অনেক পরিণত। অতীতের রেকর্ড ভাঙতে ভাঙতে নিজেই যেন রেকর্ড গড়ার কারিগর হয়ে উঠেছেন। এই সময় তাই তাঁকেই এই সম্মানের জন্য যোগ্য মনে করেছে বিসিসিআই। যদি এবার এই সম্মান তিনি পান তাহলে তৃতীয় ক্রিকেটার হিসেবে এই সম্মান পাবেন বিরাট। এর আগে ১৯৯৭ সালে শচীন তেণ্ডুলকর এই সম্মান পেয়েছিলেন। আর ২০০৭ সালে এ সম্মান পান বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। এবার বিরাট এই সম্মান পেলে তা তরুণদের জন্য নজির হয়ে থাকবে। টানা চার বছরে নজরকাড়া পারফরম্যান্সের বিচারে এই সম্মানের জন্য কোনও ক্রীড়াবিদকে বিবেচনা করা হয়। দেশের হয়ে বিরাট একের পর এক ম্যাচে সেই নমুনা রেখেছেন। ফলে এবার হয়তো এই সম্মান তিনি পেতে পারেন। সেই বিবেচনা করেই নাম পাঠাল বিসিসিআই।

[  নয়া দল ঘোষণা করে রাজনীতির ময়দানে লড়াই শুরু বাইচুংয়ের ]

পাশাপাশি ধ্যানচাঁদ অ্যাওয়ার্ডের জন্য পাঠানো হয়েছে সুনীল গাভাসকরের নাম। ভারতীয় ক্রীড়াজগতে এটিই সর্বোচ্চ লাইফটাইম সম্মান। স্মৃতি মন্দানা ও শিখর ধাওয়ানের নাম অর্জুন সম্মানের জন্য পাঠিয়েছে বিসিসিআই।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.