সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-নিউজিল্যান্ড একদিনের সিরিজ পিছিয়ে দিল বিসিসিআই৷ ১৯ অক্টোবরের বদলে এই সিরিজ শুরু হবে ২০ অক্টোবর থেকে৷
১৯ অক্টোবর উত্তর ভারতের অধিকাংশ এলাকায় করবা চৌথ পালিত হবে৷ সেইদিনই প্রথম ম্যাচ হওয়ার কথা ছিল ভারত-নিউজিল্যান্ড একদিনের সিরিজের৷ কিন্তু উত্তর ভারতে যে ভাবে এই উৎসব পালিত হয় স্বাভাবিকভাবেই ওই দিন ম্যাচ নিয়ে উত্তেজনা থাকলেও মাঠে দর্শক সংখ্যা কম হবে৷ তাই এধরনের গুরুত্বপূর্ণ ম্যাচ ডিডিসিএ চেয়েছিল পিছিয়ে শুরু হোক৷ এই চিন্তাভাবনার পরিপ্রেক্ষিতেই ডিডিসিএর সহ সভাপতি সি কে খান্না বিসিসিআইকে অনুরোধ করেছিলেন যাতে এই সিরিজ পিছিয়ে দেওয়া হয়৷ তাঁর অনুরোধের ভিত্তিতেই একদিনের সিরিজ পিছিয়ে দেওয়া হল৷ বিসিসিআই তাঁদের সিদ্ধান্তের কথা চিঠির মাধ্যমে জানিয়েছে ডিডিসিএকে৷ বিসিসিআই-এর এই সিদ্ধান্তে খুশি ডিডিসিএ৷
সর্বশেষ খবর
-
কিং কোহলির সাফল্যের নেপথ্যে বড় ভূমিকা এই ৭ বইয়ের, আপনার সংগ্রহে আছে তো?
-
অসহিষ্ণু বিশ্বে এভাবেও ছিন্নমূল প্রেমের গল্প বলা যায়, ‘ম্যায় ওয়াপস আউঙ্গা’য় দেখালেন ইমতিয়াজ
-
ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎকে পরপর চড়, জয়পুরে বিক্ষোভে চরম হেনস্তা! তুঙ্গে উত্তেজনা
-
বিশ্বকাপে ইবোলার থাবা? রোনাল্ডোদের বিরুদ্ধে খেলবে ‘আক্রান্ত’ কঙ্গো, কী করবে ট্রাম্প প্রশাসন?
-
যোগদিবসের আগে যোগাভ্যাসে ব্যস্ত অঙ্কুশ, ‘ময়ূরাসন’ বলে টিপ্পনি সায়ন্তিকার, রসিকতা মিমিরও