Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬

‘বেটার-হাফ’ কে? অবশেষে খোলসা করলেন ভুবনেশ্বর

দেখে নিন সেই ছবি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৪, ২০১৭, ০৮:১৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৪, ২০১৭, ০৮:১৪

options
link
‘বেটার-হাফ’ কে? অবশেষে খোলসা করলেন ভুবনেশ্বর zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরাট-যুবিদের টেক্কা দিয়ে এক্কেবারে অভিনব স্টাইলে নিজের ‘বেটার হাফ’-এর সঙ্গে আলাপ করিয়ে দিলেন ভুবনেশ্বর কুমার।

বিরাট কোহলি থেকে হার্দিক পাণ্ডিয়া, শিখর ধাওয়ান থেকে রোহিত শর্মা, খেলার পাশাপাশি সোশ্যাল সাইটেও তাঁরা বেশ মনোযোগী। আর সেই দৌলতে স্বপ্নের ক্রিকেটারদের আরও কাছাকাছি পৌঁছে যেতে পারেন সমর্থকরাও। সেই তালিকার অন্যতম সদস্য ভুবনেশ্বর কুমার সম্প্রতি ফেসবুকে একটি ছবি পোস্ট করে ভক্তদের কৌতূহল বাড়িয়ে দিয়েছিলেন। রেস্তরাঁয় ডিনারের একটি ছবি পোস্ট করেন ভারতীয় পেসার। কিন্তু ছবিতে তাঁকে একাই দেখা গিয়েছিল। স্পষ্ট বোঝা যাচ্ছে ছবিটি ক্রপ করা। নিচে লেখা খুব শীঘ্রই পুরো ছবিটা দেখতে পাবেন। অবশেষে দেখা মিলল ছবির বাকি অংশেরও। যেখানে ডিনার ডেট-এ ভুবির সঙ্গে ছিলেন এক সুন্দরী যুবতী। সঙ্গে লেখা, ‘এই হল ছবির বেটার হাফ।’

Advertisement

[এবার একসঙ্গে দেখা যাবে বিরাট কোহলি এবং আমির খানকে]

Here’s the better half of the picture @nupurnagar 😊😍

A post shared by Bhuvneshwar Kumar (@imbhuvi) on


অর্ধেক ছবি অর্থাৎ শুধুই নিজের ছবিটি পোস্ট করার পর থেকেই ভুবির প্রেম কাহিনি নিয়ে শুরু হয়েছিল নানা গুঞ্জন। শোনা যাচ্ছিল, অভিনেত্রী অনুস্মৃতি সরকারের সঙ্গে নাকি ডেট করছেন তিনি। যদিও সে খবর ভিত্তিহীন বলে জানিয়ে দেন ভুবি নিজেই। ফলে আগ্রহ আরও বাড়ে। অবশেষে ফ্যানদের কৌতূহল মেটালেন তিনি। জানান, ছবিতে তাঁর সঙ্গে যাঁকে দেখা যাচ্ছে তিনি নূপুর নগর। তবে এর চেয়ে বেশি আর কিছুই বলেননি তিনি। সুতরাং ভুবি এই যুবতীর সঙ্গেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন কিনা, তা এখনও স্পষ্ট নয়। আর সম্প্রতি হার্দিক পাণ্ডিয়া যা কাণ্ড ঘটিয়েছেন, তাতে কিছু আন্দাজ করতেও যেন ইতস্তত বোধ করছেন নেটিজেনরা। এক তরুণীর সঙ্গে ছবি পোস্ট করেছিলেন তিনি। সবাই তাঁকে হার্দিকের গার্লফ্রেন্ড মনে করলেও পরে জানা গেল সেই রহস্যময়ী নারী আসলে ভারতীয় অলরাউন্ডারের বোন। তবে ‘বেটার-হাফ’ উল্লেখ করায় নূপুরকে ভুবির গার্লফ্রেন্ড বলেই মনে করছেন তাঁর ফ্যানরা।

[কে এই রহস্যময়ী নারী? অবশেষে ফাঁস করলেন পাণ্ডিয়া]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.