ব্রাজিল – ৩ (কুটিনহো, নেমার, পাওলিনহো)
আর্জেন্টিনা – ০
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় বলে সুযোগ বারবার আসে না৷ কিন্তু লিওনেল মেসির সামনে দেশের ফুটবল একাধিকবার সুযোগের ডালা সাজিয়ে ধরেছে৷ আর প্রতিবারই হতাশ হয়েছে৷ এবারও তার ব্যতিক্রম হল না৷ আর্জেন্টাইন সুপারস্টারের হয়তো নিজের পক্ষে যুক্তি খাড়া করার আর কোনও উপায় রইল না৷
নেমার নাকি মেসি? শুক্রবার ভোরে এই ছিল লাখ টাকার সওয়াল৷ উত্তরটা বেশ স্পষ্ট৷ দেশের জার্সি গায়ে ফের একবার ব্যর্থ এলএম টেন৷ তাও আবার সতীর্থর কাছে৷ শুধু নিজেকে প্রমাণ করা হল না, এমনটাই নয়৷ বিশ্বকাপে যোগ্যতা অর্জন করা রীতিমতো কঠিন হয়ে পড়ল আর্জেন্টিনার৷ এডগার্ডোর ছেলেদের হতাশাজনক পারফরম্যান্সে হতবাক আর্জেন্টিনার সমর্থকরাও৷

বেলো হরাইজন্তেতে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে প্রথমার্ধের ইনজুরি টাইমে দর্শনীয় গোল করলেন নেমার৷ দেশের হয়ে ৫০ তম আন্তর্জাতিক গোলটি করে ফেললেন সেলেকাওদের পোস্টার বয়৷ এদিন শুরুটা করেছিলেন কুটিনহো৷ ২৫ মিনিটে নেমারের বাড়ানো বল থেকে লং শটে গোল করে দলকে এগিয়ে দেন তিনি৷ আর আর্জেন্টিনার কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন পাওলিনহো৷ আর সেই সঙ্গে বিশ্বকাপ কোয়ালিফায়ারে চার ম্যাচে জয় অধরাই থেকে গেল মেসিদের৷ অন্যদিকে কোচ টিটের তত্ত্বাবধানে পাঁচে পাঁচ করল ব্রাজিল৷
২০১৪ বিশ্বকাপ সেমিফাইনালে জার্মানির কাছে ১-৭ গোলে লজ্জাজনকভাবে হেরেছিল পাঁচবারের বিশ্বজয়ী দল৷ তারপর প্রথমবার বেলো হরাইজন্তের মাঠে নেমেছিলেন কুটিনহোরা৷ এদিন সেই ক্ষতে অনেকটা প্রলেপ পড়ল৷ পেরুর বিরুদ্ধে নামার আগে বেশ চনমনে মেজাজে টিটের ছেলেরা৷ এদিকে একরাশ চাপ মাথায় নিয়ে মঙ্গলবার কলম্বিয়ার মুখোমুখি হবে মেসি অ্যান্ড কোম্পানি৷
সর্বশেষ খবর
-
মমতার জন্যই ধ্বংস ইন্ডিয়া জোট, নীতীশের এনডিএ যোগের নেপথ্যেও কালীঘাট! প্রকাশ্যে রিপোর্ট
-
জমি দুর্নীতি ও তোলাবাজির অভিযোগ! পুলিশের জালে তৃণমূলের আরও এক প্রাক্তন বিধায়ক
-
যুদ্ধের ধাক্কায় বেসামাল, ফুরিয়ে এসেছে অস্ত্র! এবার হার মানবে ইরান?
-
নবদ্বীপের ‘ত্রিপলচোর’ তৃণমূল চেয়ারম্যানের মামলাই লড়লেন না আইনজীবীরা! এজলাসের বাইরে ‘চোর’ স্লোগান, পড়ল ডিম
-
৬ ঘণ্টায় দিল্লি থেকে শিলিগুড়ি! রেলমন্ত্রীর বুলেট ট্রেন ঘোষণায় খুশির হাওয়া উত্তরে