স্টাফ রিপোর্টার: ব্রাজিল নামেই আলাদা একটা আকর্ষণ থাকে বঙ্গসন্তানদের মধ্যে৷ বৃহস্পতিবার ভোরেই সেই আকর্ষণের কিছুটা অংশ হয়তো কেড়ে নেবে হাইতিও৷ যেহেতু সোনি নর্ডির দেশ কাল খেলতে নামবে ব্রাজিলের বিরুদ্ধে৷ বিশ্ব ফুটবলে ব্রাজিলের কাছে হাইতি এখনও লিলিপুট৷ গত দু’বারের সাক্ষাতে সোনির দেশ বড় ব্যবধানে হার স্বীকার করেছে৷
১৯৭৪ সালে ব্রাজিলিয়ানরা হাইতিকে হারিয়েছিল ৪-০ গোলে৷ বারো বছর আগে অর্থাৎ ২০০৪ সালে দু’দেশের খেলায় গোলের ব্যবধান আরও বাড়ে৷ ব্রাজিল জেতে ৬-০ গোলে৷ সুতরাং কালকের ম্যাচে অবশ্যই ফেভারিটের তালিকায় থাকবেন সেলেকাওরা৷ ফুটবল কখনও অতীত রেকর্ড দেখে চলে না৷ বর্তমানের প্রেক্ষাপটে ব্রাজিল এইমুহূর্তে খুব একটা ভাল জায়গায় নেই৷ কাল হাইতিকে যদি ব্রাজিল না হারাতে পারে, তাহলে গ্রুপ-বি থেকে নকআউট স্তরে যাওয়া অনেকটাই কঠিন হয়ে যাবে ব্রাজিলিয়ানদের৷
গ্রুপ-বি-র অপর খেলায় কাল ইকুয়েডর মুখোমুখি হবে পেরুর৷ গ্রুপ-বি-র একমাত্র দল হল পেরু যারা হাইতিকে হারিয়ে আপাতত গ্রুপ টেবিলের শীর্ষে রয়েছে৷ যদি কাল পেরু জিতে যেতে পারে তাহলে তাদের নকআউট স্তরে পৌঁছে যাওয়া একপ্রকার নিশ্চিত৷ সেইখানে দাঁড়িয়ে ব্রাজিল বেশ কিছুটা চাপের মধ্যে রয়েছে৷ অনেকের ধারণা কালকের ম্যাচে ব্রাজিল শুধু জিতবে না, ব্যবধান থাকবে ৪-০৷ কিন্তু সোনি নর্ডি কি কাল খেলবেন? ভোরের কলকাতা কাল টিভির সামনে বসে থাকবে এই জিজ্ঞাসাকে মনের মধ্যে রেখে৷ বিশেষ করে মোহনবাগানিরা কাল সোনির জন্যই অন্তত চাইবেন ব্রাজিল হারুক৷
সর্বশেষ খবর
-
মোদির জন্মদিনে বঙ্গে একগুচ্ছ কর্মসূচি বিজেপির, দীর্ঘায়ু কামনা করে জ্বলবে প্রদীপ
-
শরণার্থী সমস্যায় ‘বিপন্ন’ ইউরোপ, প্রথমবার জার্মানিতে ভোটে ঐতিহাসিক জয় ‘হিটলারপন্থী’ দলের!
-
একই দিনে ভিন্ন দেশে দু’টো আলাদা ম্যাচে নামবে টিম ইন্ডিয়া! কেন গিল-শ্রেয়সদের এই অবস্থা?
-
‘মেরা ভি তো মন হ্যায়…’, এখনও ভারতীয় দলে ফেরার স্বপ্ন দেখেন ‘ব্রাত্য’ ভুবনেশ্বর
-
‘নবমীতে বাঙালি পাঁঠার মাংস খাবেই’, দুর্গাপুজোয় বাগেশ্বর বাবার আমিষ-বিতর্কে পালটা শমীকের