সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কামব্যাক করার সময়ই জানিয়েছিলেন, ধোনির সঙ্গে আবার ক্রিজ মাতাবেন তিনি৷ কথা রাখলেন যুবরাজ সিং৷ শুধু ক্রিজই মাতালেন না৷ আবার বিপদের সময় ভারতের ভরসার জায়গা হয়ে উঠলেন তিনি৷ ২০১১ বিশ্বকাপের পর আবার তাঁর ব্যাট থেকে এল ঝকঝকে সেঞ্চুরি৷
ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে প্রথম ম্যাচে দুরন্ত জয় হাসির করেছিল ভারত৷ সে জয়ের কারিগর ছিলেন অধিনায়ক বিরাট কোহলি ও কেদার যাদব৷ ভিন্টেজ যুবরাজের কয়েক ঝলক মাত্র দেখেছিল পুণে৷ সেদিন ফিরতে হয়েছিল তাড়াতাড়ি৷ কিন্তু কথায় বলে, পুরনো মদের নেশাই আলাদা৷ এদিন মেজাজে মর্জিতে তাই যেন মনে করিয়ে দিলেন যবরাজ৷ সঙ্গে অবশ্যই সদ্য প্রাক্তন হওয়া অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি৷ বিরাটের উইকেট তাড়াতাড়ি তুলে নিয়েছিলেন ইংরেজ বোলাররা কিন্তু ধোনি-যুবরাজ যুগলবন্দি যে আজও যে কোনওদিন বোলারদের ত্রাস হয়ে উঠতে পারে তারই নমুনা দেখল বারবাটি স্টেডিয়াম৷ ৯৮ বলে এদিন সেঞ্চুরি হাঁকালেন যবরাজ৷ ২০১১ বিশ্বকাপের পর তাঁর এই প্রথম সেঞ্চুরি৷ ওয়ান ডে ক্রিকেটে এই নিয়ে ১৪টি সেঞ্চুরির মালিক হলেন তিনি৷

সর্বশেষ খবর
-
গলায় তার পেঁচিয়ে ছাত্রীকে ধর্ষণ! গুজরাট পুলিশের এনকাউন্টার, গ্রেপ্তার নিরাপত্তারক্ষী
-
‘তুমি তো কখনই…’, অমিতাভকে এড়িয়ে যান প্রীতি! অভিনেত্রীর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ বিগ বি’র
-
‘যেখানে খুশি যান, পুলিশকে সময়মতো জানাবেন, নিরাপত্তা পাবেন’, মমতাকে অনুরোধ শুভেন্দুর
-
লাটে সরকারি নির্দেশিকা! তারস্বরে ডিজের তালে তীর্থযাত্রীদের ‘ভোলেবাবা পার করেগা’
-
আইসি ক্লোজ ও আইও সাসপেন্ড, তৃণমূল কর্মীর মৃত্যুতে হালিশহরে গিয়ে ‘অ্যাকশন’ শুভেন্দুর