Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৭ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ৩ জুলাই ২০২৬

টালিগঞ্জের নড়বড়ে রক্ষণকে উড়িয়ে বড়সড় জয় মহামেডানের

মাঠ ছাড়ার সময় মহামেডানের খেলার দুর্দান্ত প্রশংসা সরিয়ে টালিগঞ্জের কঙ্কালসার ফুটবলের কথাই যেন আলোচ্য বিষয় হয়ে উঠেছিল দর্শকদের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৭, ২০১৭, ১৪:৪৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৭, ২০১৭, ১৪:৪৬

options
link
টালিগঞ্জের নড়বড়ে রক্ষণকে উড়িয়ে বড়সড় জয় মহামেডানের zoom

মহামেডান: ৫                         টালিগঞ্জ অগ্রগামী: ১

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেখে কে বলবে কলকাতা লিগের ম্যাচে। পাড়া ফুটবলের রক্ষণও নিশ্চিতভাবে এর চেয়ে বেশি পক্ত হয়। গোটা ম্যাচে অত্যন্ত নিকৃষ্ট মানের ফুটবল খেললেন টালিগঞ্জের ফুটবলাররা। কথায় বলে ‘ফাঁকা মাঠে গোল’ দেওয়া। বৃহস্পতিবার বারাসত স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা শেষ মুহূর্তে সেই দৃশ্যের সাক্ষীও থাকলেন। ম্যাচের শেষ মুহূর্তে দেবাশিস প্রধানের গোলটি আক্ষরিক অর্থেই যেন ছিল ফাঁকা মাঠে গোল। কিপার থেকে ডিফেন্ডার, বক্সের ধারে কাছে ছিলেন না কেউই। সেই নড়বড়ে রক্ষণকে উড়িয়ে দিয়েই কলকাতা লিগে জয়ের খাতা খুলল মহামেডান।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মরশুমের শুরুতেই বড়সড় ধাক্কা খেতে হয়েছিল। অনামী পাঠচক্রের কাছে চার-চারটি গোল হজম করে কলকাতা লিগের প্রথম ম্যাচেই পরাস্ত হয়েছিল মহামেডান। তাই টালিগঞ্জের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর তাগিদটা ছিল তীব্র। এবার আর কোনও ভুল করেননি বিশ্বজিত ভট্টাচার্যের ছেলেরা। প্রতিপক্ষের জালে পাঁচবার বল জড়িয়ে বড়সড় জয় পেলেন তাঁরা।

[জেতার খিদেই ইউএসপি, সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়ার পর বললেন জিদান]

বুধবারই মহামেডানের ফুটবলার হিসেবে সই করে সকলকে চমকে দিয়েছিলেন ময়দানের অভিজ্ঞ ফুটবলার তথা মহামেডানের অন্যতম কর্তা দিপেন্দু বিশ্বাস। দলে তাঁর উপস্থিতিই যেন নতুন করে চাঙ্গা করে দিয়েছে বাকিদের। বৃহস্পতিবার ৯০ মিনিটের লড়াইয়ে তারই প্রতিফলন ঘটল। টালিগঞ্জের রক্ষণ নিয়ে রীতিমতো ছিনিমিনি খেললেন রানা ঘরামি, জিতেন মুর্মুরা। আর টালিগঞ্জের গোলকিপার ঝন্টুর কথা যত কম বলা যায় তত ভাল। তাঁর খেলা দেখে মনে হচ্ছে, অলিগলির খুদে ফুটবলাররাও যখন তখন তাঁর রক্ষণ গুঁড়িয়ে দিতে পারবে। তাঁর ভুলেই এমন লজ্জাজনকভাবে হারতে হল টালিগঞ্জকে।

[মিতালিকে অভিনব উপহার শিশুর, মুগ্ধ ভারত অধিনায়ক]

আগের দিন মহামেডান হারলেও সমর্থকদের নজর কেড়েছিলেন গতবার আইলিগের সর্বোচ্চ স্ট্রাইকার ডিপান্ডা ডিকা। প্রথমবার সাদা-কালো জার্সি চাপিয়ে শুরুতেই জোড়া গোল করেছিলেন। তবে এদিন দলের নায়ক হয়ে উঠলেন স্বদেশি জিতেন। দ্বিতীয়ার্ধে জোড়া গোলের মালিক জিতেনই। গোল পোস্ট থেকে অনেকখানি সরে এসে বল আটকানোর চেষ্টা করেন গোলকিপার ঝন্টু। আর সেই সুযোগেই বক্সের ডানদিক থেকে গোল করেন জিতেন। ফায়াজের পাস থেকে আরও একটি সহজ গোল করে টালিগঞ্জের আত্মবিশ্বাসে জোর ধাক্কা দিতে সফল জিতেন। সতীর্থর গোলের নেপথ্যে থাকার পাশাপাশি এদিন দুরন্ত হেডারে বল গোলে ঢুকিয়ে মহামেডানকে সাত মিনিটেই এগিয়ে দিয়েছিলেন এসকে ফায়াজই। তবে গতদিনের নজরকাড়া ডিকার পা থেকে এদিন অবশ্য কোনও গোল আসেনি। আর একটি গোল দিপেন্দুর। কোনওক্রমে একটি গোল শোধ করেন বিজয় মাণ্ডি। সবমিলিয়ে মাঠ ছাড়ার সময় মহামেডানের খেলার দুর্দান্ত প্রশংসা সরিয়ে টালিগঞ্জের কঙ্কালসার ফুটবলের কথাই যেন আলোচ্য বিষয় হয়ে উঠেছিল দর্শকদের।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.