Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ১৭ আগস্ট ২০২৬

‘লাস্ট বয়’ টালিগঞ্জকে দুরমুশ করে লিগ টেবিলের শীর্ষে ইস্টবেঙ্গল

তিনটি গোলই বিশ্বমানের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৩, ২০১৮, ১৮:৩১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৩, ২০১৮, ১৮:৩১

options
link
‘লাস্ট বয়’ টালিগঞ্জকে দুরমুশ করে লিগ টেবিলের শীর্ষে ইস্টবেঙ্গল zoom
ফাইল ছবি
Advertisement

ইস্টবেঙ্গল ৩ (ব্রেন্ডন, জাস্টিন, সামাদ)

টালিগঞ্জ অগ্রগামী ০ 

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মরশুমের শুরু থেকেই দৃষ্টিনন্দন ফুটবল খেলছিল ইস্টবেঙ্গল। বাতিল হওয়া টালিগঞ্জ ম্যাচে আরও একবার সেই একই ঘরনার ফুটবল উপহার দিল লাল-হলুদ শিবির। লিগ টেবিলের তলানিতে থাকা টালিগঞ্জ অগ্রগামীকে কার্যত দুরমুশ করে ফের পয়েন্ট টেবিলের শীর্ষে  সুভাষ ভৌমিকের ছেলেরা। তিন তিনটে বিশ্বমানের গোল উপহার পেলেন লাল-হলুদ সমর্থকরা।

[ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের নয়া চমক, বিজয়ের বদলে দলে এলেন পৃথ্বী]

ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নামার আগে ৩ ম্যাচে শূন্য পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তলানিতেই ছিল মনোরঞ্জন ভট্টাচার্যের টালিগঞ্জ। শুধু পয়েন্ট টেবিলে নয়, খেলার নিরিখেও জঘন্য ফুটবলই উপহার দিয়েছে ময়দানের একসময়ের জায়ান্ট কিলার। তাই তাদের কাছ থেকে খুব একটা কঠিন লড়াই প্রত্যাশা করছিলেন না ফুটবলপ্রেমীরা। ঘরের মাঠে টালিগঞ্জের বিরুদ্ধে ইস্টবেঙ্গল কটা গোল দেয় সেটাই দেখার ছিল সমর্থকদের। বলা বাহুল্য নিরাশ হতে হল না সমর্থকদের।প্রথমার্ধেই তিনটি বিশ্বমানের গোল উপহার দিলেন ইস্টবেঙ্গল ফুটবলাররা। ম্যাচের ১৪ মিনিটে মাঝমাঠ থাকা আসা থ্রু বল থেকে দুরন্ত ভলিতে বল জালে জড়ান ব্রেন্ডন। মিনিট ছয়েক পরেই আরও একটি দুর্দান্ত গোল উপহার দেন জবি জাস্টিন। ডান দিক থেকে আসা ভলিকে অসামান্য দক্ষতায় নিয়ন্ত্রণ করে বাইসাইকেল কিকে টালিগঞ্জ জালে বল জড়িয়ে দেন জাস্টিন। ম্যাচের ৪১ মিনিটে ডানপ্রান্ত থেকে দুর্দান্ত আক্রমণে কার্যত একার দক্ষতায় ইস্টবেঙ্গলের হয়ে তৃতীয় গোলটি করেন সামাদ আলি।

[তারকা ফুটবলারের স্ত্রীর সঙ্গে উদ্যাম যৌনতায় লিপ্ত হয়েছিলেন মারাদোনা!]

প্রথমার্ধেই খেলার ফল মোটামুটি পরিষ্কার হয়ে গিয়েছিল। তাই দ্বিতীয়ার্ধে কিছুটা ঢিলে মনোভাব দেখা গেল ইস্টবেঙ্গল ফুটবলারদের মধ্যে। কিন্তু তা কাজে লাগাতে পারেনি টালিগঞ্জ অগ্রগামী। দ্বিতীয়ার্ধে কয়েকটি সুযোগ তৈরি হলেও গোল করতে পারেনি কোনও দলই। জয়ের ফলে, পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে এল লাল-হলুদ শিবির। চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানেরও পাঁচ ম্যাচে ১৩ পয়েন্টেই রয়েছে। তবে, মোহনবাগানের তুলনায় গোলপার্থক্য ভাল থাকায় শীর্ষে উঠে এল ইস্টবেঙ্গল।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.