ইস্টবেঙ্গল- ৩
রেলওয়ে এফসি- ০
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্লাজা-মিচেল নেই। বিদেশিদের মধ্যে কেবল ছিলেন সিরিয়ান ফুটবলার আল আমনা। পারবে কি খালিদ জামিলের ছেলেরা রেলওয়ে এফসির বিরুদ্ধে কলকাতা লিগের ম্যাচে নিজেদের জয়ের ধারা বজায় রাখতে? এই প্রশ্ন ছিল খোদ লাল হলুদ জনতার মনের মধ্যেও। আর সেখানেই লেটার মার্কস নিয়েই পাশ করল ইস্টবেঙ্গল। জবি জাস্টিন, ভিপি সুহেরের জোড়া গোলে রেলওয়ে এফসিকে ৩-০ গোলে হারাল লাল হলুদ ব্রিগেড।
[আমার একটা পা না থাকলেও পাকিস্তানের বিরুদ্ধে খেলব: ধোনি]
রবিবারই চিরপ্রতিদ্বন্দ্বী ঘরের মাঠে ২-০ গোলে হারিয়েছে কাস্টমসকে। আর তাই সোমবার লাল হলুদের খেলাতেও ছিল তাই বাড়তি ঝাঁঝ। এদিন খেলার শুরুতেই গোল পেয়ে যায় খালিদ জামিলের ছেলেরা। জাতীয় দলের হয়ে খেলতে উইলিস প্লাজা দেশে ফিরে গেলেও তাঁর জায়গায় দলে সুযোগ পাওয়া জবি জাস্টিন ইস্টবেঙ্গলের হয়ে প্রথম গোলটি করেন। খেলা শুরুর মাত্র ২ মিনিটেই রেলের গোলরক্ষকের ভুলে গোলটি করেন। জাস্টিনের শট রুখতে ব্যর্থ হন বিপক্ষের গোলরক্ষক। তাঁর গায়ে বলে চলে যায় জালে। তবে গোল খেলেও দমে যায়নি রেলের খেলোয়াড়রা। আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠে খেলা। তবে ডিফেন্স আটঁসাটো থাকায় গোল খায়নি লাল হলুদ ব্রিগেড। উলটে, নষ্ট হয় একাধিক সহজ সুযোগ। মিচেলের জায়গায় মাঠে নামা মেহতাব সিং-ও এদিন রক্ষণে গুরবিন্দরের পাশে থেকে ভরসা জোগান। ফলে প্রথমার্ধের খেলা শেষ হয় ১-০ গোলেই।
[প্রয়াত হলেন পঞ্চপাণ্ডবের অন্যতম আমেদ খান]
এদিনও দ্বিতীয়ার্ধে ফের একবার খেলার ছক বদল করেন খালিদ জামিল। ব্র্যান্ডনের পরিবর্ত হিসেবে নামা সুরাবুদ্দিনের পাশ থেকে জাস্টিনের শট পোস্টে লেগে ফেরত আসে। তারপরই ফাঁকায় দাঁড়িয়ে থাকা ভিপি সুহের গোল করেন। এরপর ৭৮ মিনিটে বাঁ-দিক থেকে রালতের পাস থেকে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন কেরল থেকে আসা সুহের। ম্যাচের একদম শেষে আরও একটি সহজ গোলের সুযোগ নষ্ট করেন লাল হলুদের খেলোয়াড়রা। ক্রীড়া বিশেষজ্ঞদের মতে, ম্যাচ জিতলেও গোল নষ্ট নিয়ে কিছুটা হলেও চিন্তা থাকবে খালিদ জামিলের। তবে এই ম্যাচ জেতায় লিগ টেবিলে শীর্ষস্থান বজায় রাখল ইস্টবেঙ্গল।
[রাম রহিমের ভক্ত বিরাট-ধাওয়ানরাও, ভাইরাল ভিডিও]
সর্বশেষ খবর
-
গোলও করেন, আবার লেখেনও! নরওয়েকে শেষ ষোলোয় তোলা নুসার লেখা বই এখন বেস্টসেলার
-
বাবা-মা তুলে ওসিকে আক্রমণ, পুলিশি হাজিরার দিনও বিতর্কে হুমায়ুন
-
লড়াই করেও থামল আলজেরিয়ার রূপকথা, শেষ ষোলোয় সুইজারল্যান্ড, কবে স্পেন-পর্তুগাল দ্বৈরথ?
-
এটাই লাস্ট ডান্স, বিশ্বকাপ শেষেই অবসর রোনাল্ডোর! বোনের ঘোষণার নিয়ে মুখ খুললেন সিআর সেভেন
-
প্রিয়তমার সঙ্গে আদরে মাখামাখি! ভাইরাল ভিকি ক্যাটরিনার একান্ত ব্যক্তিগত মুহূর্তের ছবি