Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৭ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ৩ জুলাই ২০২৬

কলকাতা লিগে ৬ গোলে রেল বধ মহামেডানের

হ্যাটট্রিক-সহ ৪ গোল ডিকার।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৩, ২০১৭, ১৩:৩০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৩, ২০১৭, ১৩:৩০

options
link
কলকাতা লিগে ৬ গোলে রেল বধ মহামেডানের zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মিনি ডার্বিতে হারের পর কলকাতা লিগে ফের একবার জয়ের সরণীতে মহামেডান। লিগের অন্যতম দুর্বল দল রেলওয়ে এফসিকে কার্যত উড়িয়ে দিল বিশ্বজিৎ ভট্টাচার্যের ছেলেরা। খেলার ফল মহামেডানের পক্ষে ৬-০। হ্যাটট্রিক-সহ চার গোল করলেন গত আই লিগের সর্বোচ্চ গোলদাতা ডিপান্ডা ডিকা। একটি করে গোল করলেন মননদীপ সিং এবং প্রহ্লাদ রায়।

[‘বিশ্রাম’ নিয়ে ক্ষোভ, টুইট করে বিতর্কে জড়ালেন জাদেজা]

আজহারউদ্দিনের অন্তিম মুহূর্তের গোলে সোমবার মোহনবাগানের কাছে হেরেছিল মহামেডান। সেই ভুল থেকে শিক্ষা নিয়েই এদিন যেন মাঠে নেমেছিলেন সাদা-কালো ফুটবলাররা। খেলার প্রথম থেকেই রক্ষণ আঁটসাট করে আক্রমণের ঝড় তুলেছিলেন তাঁরা। প্রাথমিকভাবে সেই ঝড় সামাল দিলেও পরবর্তী সময়ে ভেঙে গেল রেলওয়ে এফসি-র ডিফেন্স। ২০ মিনিটে দুর্দান্ত গোলটি করেন ডিকা। এরপর দলের দ্বিতীয় গোলেও তাঁরই অবদান। ডিকার পাস থেকেই নিজের প্রথম ও দলের দ্বিতীয় গোলটি করেন মননদীপ। এর ঠিক আট মিনিট পরেই ফের গোল ডিকার। আগুয়ান গোলরক্ষক রানার মাথার উপর দিয়ে বল জালে জড়াতে কোনও ভুল করেননি তিনি। এরপরও বেশ কয়েকটি গোলের সুযোগ পেলেও হেলায় হারায় মহামেডানের খেলোয়াড়রা। ফলে প্রথমার্ধের খেলা শেষ হয় ৩-০ গোলে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[নাইট রাইডার্স সম্পর্কে ভুল টুইট, নেটদুনিয়ায় হাসির খোরাক হলেন প্রীতি]

দ্বিতীয়ার্ধে আরও তিনটি গোল করেন মহামেডানের খেলোয়াড়রা। এর মধ্যে একাই দু’টি গোল করেন ডিকা। এছাড়া অপর গোলটি প্রহ্লাদ রায়ের। এই অর্ধে খেলা শুরুর দু’মিনিটের মাথাতেই তৃতীয় গোলটি করেন ডিপান্ডা। এটি চলতি কলকাতা লিগে তাঁর দ্বিতীয় হ্যাটট্রিক। এর আগে পিয়ারলেসের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন তিনি। এরপর ৬১ মিনিটে দলের পঞ্চম এবং নিজের প্রথম গোলটি করেন প্রহ্লাদ রায়। ম্যাচ শেষ হওয়ার একদম শেষ মুহূর্তে রেলের কফিনে শেষ পেরেকটি পোঁতেন সেই ডিকাই। এদিনের চার গোলের পর চলতি সিএফএলে দশ গোলের মালিক হলেন ডিপান্ডা। সামনেই ইস্টবেঙ্গলের বিরুদ্ধে বড় ম্যাচ। তাই এই ম্যাচ জয়ে রীতিমতো আত্মবিশ্বাস পাবে সাদা-কালো ব্রিগেড। এমনটাই মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা। নিজেরা কার্যত ছিটকে গেলেও খালিদ জামিলের দল চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার। তাই কল্যাণীতে অনুষ্ঠিত মিনি ডার্বির আগে ডিপান্ডা ডিকার এই ফর্ম অবশ্যই চিন্তায় রাখবে অর্ণব-গুরবিন্দরদের ডিফেন্সকে।

[পাকিস্তানে খেলতে আসুক বিরাট-ধোনিরা, আরজি ক্রিকেটপ্রেমীদের]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.