সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতি বছরই এই সময় ৫৬ ভোগের আয়োজন করে মন্দির কর্তৃপক্ষ৷ প্রত্যেকবারই প্রার্থনার জন্য কোনও বিশেষ কারণ থাকে৷ নির্দিষ্ট সেই কারণের জন্যই এত আড়ম্বর৷ এবারও বর্ষার মরশুমে সেই বিশেষ প্রার্থনার জন্যই তৈরি হচ্ছে গোবর্ধন ধাম৷
গিরিরাজ সেবা সমিতির এবারের এত আয়োজন কিন্তু আপাতদৃষ্টিতে দেখলে বেশ অদ্ভুত লাগবে৷ এমনিতে, রিও ওলিম্পিক শুরু হওয়ার আগে দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ যজ্ঞ ও প্রার্থনার আয়োজন করেছিলেন৷ বলাবাহুল্য, উদ্দেশ্য ছিল রিও ওলিম্পিকে ভারতীয় অ্যাথলিটদের সাফল্য৷ যদিও গোটা দেশের প্রার্থনা হয়তো সেভাবে গ্রাহ্য হয়নি৷ তাই রিও থেকে ভারতের ঝুলিতে এসেছে মাত্র দু’টি পদক৷ এবার গোবর্ধন ধামে চার বছর পরের টোকিও ওলিম্পিকের জন্য প্রার্থনার আয়োজন করা হয়েছে৷
৫৬ ভোগের আয়োজন টোকিও থেকে ৫৬টি পদকের আশায়৷ মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, একশোজনের সমিতি এই ভোগের আয়োজন করেছে৷ প্রতি বছরই এমন করা হয়৷ তবে এবার ভোগ নিবেদনের কারণ স্পেশাল৷
৫৬টি ভিন্ন পদ দেওয়া হবে প্রভু কৃষ্ণের উদ্দেশে৷ শুধু তাই নয়, ১১০ ফিট উঁচু একটি রথের মাধ্যমে এই ভোগ ২৩ কিমি পথ ঘুরবে৷ বিভিন্ন জায়গায় ভক্তকুলের দেখার ব্যবস্থাও করা হয়েছে৷ অন্নপূর্ণা রথ তৈরির কাজের জন্য প্রতিবারই কলকাতা থেকে বেশ কয়েকজনকে নিয়ে যাওয়া হয়৷ এবারও কলকাতার শিল্পীরা দিন-রাত এক করে রথ তৈরির কাজ শেষ করেছেন৷ ১৪ সেপ্টেম্বর দেবতার উদ্দেশে ভোগ নিবেদন করা হবে৷ এই প্রথাটির স্থানীয় নাম পুজন৷ দেবতাকে নিবেদন করার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ফুলের আমদানিও করা হয়েছে৷ ২১ হাজার কিলোর ভোগ আগামী চারদিন ভক্তদের সঙ্গে পরিক্রমা করবে৷ সমিতির একজন বলছিলেন, “আমাদের প্রার্থনা আজ পর্যন্ত বিফলে যায়নি৷ টোকিওতে আমাদের অ্যাথলিটরা সফল হবেই৷”
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে