সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুরুর কাজ শিষ্যকে সঠিক পথে পরিচালনা করা৷ কিন্তু রক্ষকই যখন ভক্ষক হয়ে ওঠেন, তখন শিষ্যদের থেকে দুনিয়ায় আর কেই-ই বা বেশি অসহায় হয়ে পড়েন৷ এবার বাইশ গজকে কলঙ্কিত করলেন এক কোচ৷ কোচের কাছে ক্রিকেট শিক্ষা নিতে কোচিং সেন্টার গিয়ে যৌন হেনস্তার শিকার হতে হয় পাঁচ কিশোরকে৷
হায়দরাবাদের একটি ক্রিকেট কোচিং সেন্টারের কোচ সালামের বিরুদ্ধে এমনই অভিযোগ এনেছে ১৬ বছরের এক শিক্ষানবিশ৷ মঙ্গলবার চন্দননগর থানায় কোচের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে সে৷ উঠতি ক্রিকেটারের অভিযোগ, কোচিংয়ের বিরতিতে নিজের কোচিং রুমে তাকে ও আরও চারজনকে (যাদের বছর ১২ থেকে ১৬ বছরের মধ্যে) ডেকে পাঠাতেন তিনি৷ এবং সেখানেই তাদের ওপর যৌন নির্যাতনের চেষ্টা করতেন৷
ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ও ৫১১ নম্বর ধারায় কোচের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে৷ পুলিশ সালামকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করেছে৷ ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ৷
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার