ফুটবল বিশ্বকাপ নিয়ে যখন গোটা ক্রীড়াবিশ্ব মাতোয়ারা, তখন একপ্রকার নীরবেই টি-২০ ক্রিকেটে নয়া নজির গড়ে ফেলেছেন অভিষেক শর্মা। ভারতীয় দলের ওপেনার এখন টি-২০ ক্রিকেটের ইতিহাসে দ্রুততম ১০০ ছক্কা হাঁকানোর রেকর্ডের মালিক। বুধবার রাতে ইংল্যান্ডের বিরুদ্ধে ওই নজির গড়েছেন তিনি। যদিও অভিষেকের রেকর্ড এবং অনবদ্য হাফসেঞ্চুরির ইনিংস বিশেষ কাজে লাগেনি। বৃষ্টির জন্য গোটা ম্যাচটাই বাতিল হয়েছে।
বুধবার ডরহ্যামে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৮৯-৭ স্কোর করে ভারত। অধিনায়ক হিসাবে শুরুটা বিশ্রী করলেও বুধবার রান পেয়েছেন শ্রেয়স আইয়ার। ৬৮ রান করেছেন তিনি। অভিষেক শর্মা ৫৯ রানের রেকর্ড ভাঙা ইনিংস খেলেছেন তিনি। শিবম দুবেও ৪২ রানের নজরকাড়া ইনিংস খেলেছেন। তবে তাতেও লাভের লাভ হয়নি। ইংল্যান্ড ব্যাট করতে নামার আগে বৃষ্টি নামে। ফলে ম্যাচ বাতিল করে দিতে হয়। তাতে যেটা হল প্রথম জয়ের অপেক্ষা আরও বাড়ল অধিনায়ক শ্রেয়স আইয়ারের।
আরও পড়ুন:
তবে ফলাফল না বেরলেও এই ম্যাচ স্মরণীয় হয়ে থাকবে অভিষেক শর্মার জন্য। কারণ বুধবার নয়া বিশ্বরেকর্ডের মালিক হয়েছেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম ১০০ ছক্কা মেরেছেন তিনি। ডারহামে শুরুতে ব্যাট করতে নেমে ন’বলের মধ্যেই জোড়া ছক্কা হাঁকান অভিষেক। ওই দ্বিতীয় ছক্কাটিই আন্তর্জাতিক কেরিয়ারে তাঁর শততম ওভার বাউন্ডারি। ছক্কার সেঞ্চুরি করতে তাঁর লেগেছে ৭৮৫ বল। যা বিশ্বে দ্রুততম। এতদিন এই রেকর্ড ছিল ওয়েস্ট ইন্ডিজের এভিন লুইসের দখলে। ৭৮৯ বলে ১০০ ছক্কা মেরেছিলেন তিনি। ইনিংসের বিচারে ১০০ ছক্কা মারার নিরিখে দ্বিতীয় স্থানে অভিষেক। ভারতের হয়ে নিজের ৪৮তম ইনিংসে ১০০ ছক্কা মেরেছেন তিনি। এভিন লুইস ১০০ ছক্কা হাঁকাতে মাত্র ৪২ ইনিংস সময় নেন। এছাড়া অভিষেক এদিন মাত্র ২০ বলে অর্ধশতরান করেন। সেটাও ইংল্যান্ডের মাটিতে কোনও ভারতীয় ব্যাটারের করা দ্রুততম হাফসেঞ্চুরি। এর আগে কেএল রাহুল ২০১৮ সালে ২৪ বলে হাফসেঞ্চুরি করেছিলেন ম্যাঞ্চেস্টারে।
বুধবারের ম্যাচে টসের সময়ও একটা মজার ঘটনা ঘটে যায়। সঞ্চালক হিসাবে মাঠে উপস্থিত রবি শাস্ত্রী টসের সময় গোলমাল করে বসলেন। শ্রেয়স টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেও সেটা প্রথমে বুঝতেই পারেননি শাস্ত্রী। তিনি পালটা প্রশ্ন করেন, “তাহলে তোমরা ফিল্ডিং করছ?” শ্রেয়সও অবাক হয়ে যান। ফের শান্তভাবে বলেন, “না, আমরা ব্যাট করছি।” ওই ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
তৃণমূলের অ্যাকাউন্টে কত টাকা? জানতে চায় হাই কোর্ট, দৈনিক খরচ নিয়ে স্বস্তি পাবে কালীঘাট?
-
‘ডিম থেরাপি’র শিকার মহুয়া, ‘রাজনৈতিক শত্রু’র পাশে বিকাশরঞ্জন, সমর্থন অখিলেশেরও
-
‘রিয়ালিটি শোয়ের প্যানেলিস্টদের সঙ্গে কী ধরনের চ্যাট হত, জানি’, অদিতিকে নিয়ে বিস্ফোরক তরুণজ্যোতি
-
জীবন-মৃত্যুর সীমান্তে দুই বন্ধু, ‘আমরা হেরে গেলে রোনাল্ডো কাপ জিতুক’, বলছেন মদ্রিচ
-
হারের পরের সাংবাদিক বৈঠকেই এল বাবার মৃত্যুসংবাদ, হতবাক কঙ্গোর কোচ, পাশে দাঁড়াল ফুটবল বিশ্ব