সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিন কয়েক আগেই আন্দ্রে রাসেল (Andre Russell) টুইট করে জানিয়েছিলেন, শাহরুখ খানের জওয়ান দেখার অপেক্ষায় দিন গুনছেন তিনি। ক্যারিবিয়ান দৈত্যর টুইট দেখার পরে কলকাতা নাইট রাইডার্সের (KKR) মালিক শাহরুখ খান (Shah Rukh Khan) বলেছিলেন, “তোমার মতো ছক্কা হাঁকানোর চেষ্টা করছি… মাসল রাসেল! ধন্যবাদ। সিনেমাটা দেখে আমাকে জানিও কেমন লাগল তোমার।”
কিং খানের ব্লকবাস্টার ‘জওয়ান’ রাসেল দেখেছেন কিনা জানা নেই। তবে ‘রামাইয়া ভাস্তাভাইয়া’ গানটা যে শুনেছেন তা বেশ বোঝা যায় দ্রে রাসেলের নাচ দেখে। কলকাতা নাইট রাইডার্স ক্যারিবিয়ান তারকার একটি ভিডিও পোস্ট করেছে। সেই ভিডিওয় দেখা যাচ্ছে ‘রামাইয়া ভাস্তাভাইয়া’ গানের সঙ্গে নাচছেন রাসেল। তাঁর ছক্কা হাঁকানোর মতোই দৃষ্টিনন্দন রাসেলের নাচ।
[আরও পড়ুন: মায়ামির বড় জয়ের দিনে চিন্তা বাড়ালেন মেসি, চোট পেয়ে মাঠ ছাড়লেন এলএম ১০]
নাচতে পারেন রাসেল। শুধু নাচতে পারেন বললে ঠিক বলা হবে না। বেশ ভাল নাচেন রাসেল। ডিজে ব্র্যাভোর চ্যাম্পিয়ন গানটার সঙ্গে মারাত্মক নেচেছেন মাসল রাসেল। সেই নাচ দেখেছেন সবাই। দালের মেহেন্দির ‘তুনাক তুনাক তুন’ গানের সঙ্গেও ভাংড়া নাচেন। এবার ‘রামাইয়া ভাস্তাভাইয়া’ গানের তালে নেচে সবাইকে মুগ্ধ করলেন দ্রে রাসেল।
Acing the #NotRamaiyaVastavaiya challenge in classic Dre Russ style! 🕺#KnightRidersFamily #JawanCreatesHistory #JawanTsunami pic.twitter.com/PNZzzZEPN1
— KolkataKnightRiders (@KKRiders) September 21, 2023
[আরও পড়ুন: Asian Games 2023: বৃষ্টিতে ধুয়ে গেল মান্ধানাদের ম্যাচ, এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের মহিলা দল]
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক