সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃষ্টি বড় বালাই। চলতি এশিয়া কাপে (Asia Cup 2023) ইতিমধ্যেই বাতিল হয়ে গিয়েছে ভারত বনাম পাকিস্তান (IND vs PAK) ম্যাচ। এখন শোনা যাচ্ছে কিন্তু কলম্বোতেও বৃষ্টি হচ্ছে তাই সেখান থেকে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচ সরিয়ে দেওয়া হতে পারে।
কারণ সেখানেও অনবরত বৃষ্টি হচ্ছে। ফলে কলম্বো থেকে সরে যেতে পারে এশিয়া কাপের সুপার ফোরের একাধিক ম্যাচ। শোনা যাচ্ছে সুপার ফোরের খেলাগুলি পাল্লেকেলে এবং ডাম্বুলাতে করার কথা ভাবা হচ্ছে। এশিয়া কাপ হওয়ার কথা ছিল পাকিস্তানে। কিন্তু ভারতীয় দল বাবর আজমদের দেশে যেতে চায়নি।
[আরও পড়ুন: আরও একটা ট্রফি জয়ের স্বপ্নভঙ্গ ইস্টবেঙ্গলের, ‘দশে মিলে’ই ভারতসেরা মোহনবাগান]
এর পরেই শ্রীলঙ্কায় এশিয়া কাপের কিছু ম্যাচ খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এমন অবস্থায় ভারত-পাকিস্তান ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে (এসিসি) এক হাত নিলেন নাজম শেঠি। সূত্র মারমত জানা গিয়েছে যে, এখনও ছয় দিন বাকি। তারপর প্রেমদাসা স্টেডিয়ামে ম্যাচ আয়োজিত হতে পারে। এশিয়ান ক্রিকেট কাউন্সিল পুরো ব্যাপারটা দেখছে। তবে অবস্থার উন্নতি না হলে একাধিক ম্যাচ বদলে যেতে পারে।
[আরও পড়ুন: উপনির্বাচনের আগে ধূপগুড়ি মহকুমা ঘোষণার আশ্বাস, অভিষেককে নিয়ে কমিশনে নালিশ BJP-র]
সর্বশেষ খবর
-
ব্রাজিল ম্যাচের আগেই পানামার বিরুদ্ধে নামবে ভারত, দিনক্ষণ জানিয়ে দিল ফেডারেশন
-
ঠিকভাবে উল্লেখ নেই রাস্তার নাম! কলকাতা পুরসভার ওয়ার্ড বিন্যাস নিয়ে ৭ দফা আপত্তি সিপিএমের
-
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, ফিরতে চাইছেন কলকাতায়! কবে ছুটি?
-
দার্জিলিঙে রোপওয়ে, সুন্দরবনে প্রমোদতরী! পর্যটনকে ঢেলে সাজাতে মাস্টার প্ল্যান রাজ্যের
-
আচমকা মস্কোয় অবতরণ করল মার্কিন সেনার বিমান! ঘনাচ্ছে রহস্য, কী বলল ক্রেমলিন?