সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বিশ্বকাপের প্রথম দল হিসাবে টুর্নামেন্ট থেকে বিদায় নিল বাংলাদেশ। সোমবার শ্রীলঙ্কার কাছে মাত্র সাত রানে পরাস্ত হয় নিগার সুলতানার দল। ৬ ম্যাচ খেলে তাদের সংগ্রহ মাত্র ২ পয়েন্ট। ফলে সেমিফাইনালে ওঠার আর কোনও সম্ভাবনা নেই বাংলাদেশের। অন্যদিকে, সেমিফাইনালে যাওয়ার পথে এখনও খোলা রয়েছে ভারতীয় দলের সামনে। তবে তার জন্য কঠিন চ্যালেঞ্জের সামনে হরমনপ্রীত কউররা।
সোমবার প্রথমে ব্যাট করতে নেমে ৪৮.৪ ওভারে ২০২ রানে অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা। ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্স করেন দ্বীপরাষ্ট্রের অধিনায়ক চামারি আতাপাত্তু। প্রথমে ব্যাট করতে নেমে তাঁর সংগ্রহ ৪৬ রান। পরে বল করতে এসে মাত্র ৪২ রান দিয়ে বাংলাদেশের চার উইকেট তুলে নেন। ২০৩ রান তাড়া করতে নেমে বাংলাদেশের শুরুটাও খুব ভাল হয়নি। কিন্তু শারমিন আখতার-নিগার সুলতানার জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বাংলাদেশ। শেষ পর্যন্ত ক্র্যাম্পের সমস্যায় মাঠ ছেড়ে বেরিয়ে যান শারমিন। রানের গতি বাড়াতে গিয়ে আউট হয়ে যান অধিনায়ক নিগার।
শেষ পর্যন্ত পরিস্থিতি এমন হয়, বাংলাদেশের জয়ের জন্য ১২ বলে ১২ রান চাই। হাতে ৬ উইকেট। কিন্তু মাত্র ৭ বলের ব্যবধানে শেষের পাঁচ উইকেট হারায় বাংলাদেশ। কার্যত জিতে যাওয়া ম্যাচ হাতছাড়া করে আসেন বাংলাদেশি ব্যাটাররা। এদিন মরণবাঁচন ম্যাচ ছিল টাইগার ব্রিগেডের কাছে। লজ্জাজনকভাবে সেই ম্যাচে হেরে এবারের মতো মহিলা বিশ্বকাপ অভিযান শেষ করল বাংলাদেশ। অন্যদিকে সেমিফাইনালে ওঠার ক্ষীণ আশা এখনও বাঁচিয়ে রাখল শ্রীলঙ্কা।
পয়েন্ট তালিকায় এখনও পাকিস্তানের উপরে রয়েছে বাংলাদেশ। কিন্তু এক ম্যাচ বেশি খেলেছেন নিগাররা। ফলে তাঁদের পক্ষে সেমিফাইনালে ওঠার দরজা বন্ধ। একমাত্র ভারতের বিরুদ্ধে ম্যাচ বাকি রয়েছে তাদের। ওই ম্যাচটা আবার ভারতকে জিততেই হবে সেমিফাইনালে ওঠার জন্য। তবে তার আগে নিউজিল্যান্ডকে হারাতে হবে স্মৃতি মান্ধানাদের।
View this post on Instagram
সর্বশেষ খবর
-
চলতি বছরই অভিন্ন দেওয়ানি বিধি? শুভেন্দুর কমিটির বৈঠকে বিরাট সিদ্ধান্ত
-
রোগীর পরিজনদের ‘সাহায্য’ করার নামে প্রতারণা! এসএসকেএম থেকে পুলিশের জালে মহিলা দালাল
-
সীমান্তে সন্ত্রাসবাদীদের ডেরা, চলছে জাল আইডি তৈরি চক্র! শমীকের হুঙ্কার, ‘যে কোনও মূল্যে বন্ধ করবই’
-
মহিলা যাত্রী তুলতে অনীহা-হেনস্তা! অভিযোগ শুনতে চালু হেল্পলাইন, আর কী নির্দেশ অর্জুনের?
-
যেন মেয়েদের শচীন! এক ইনিংসেই জোড়া সর্বকালীন রেকর্ড স্মৃতির, এশিয়া কাপের সেমিতে ভারত