Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১১ জুন ২০২৬
BCB to BCCI

ভারতের সঙ্গে সিরিজ আয়োজনে মরিয়া, ক্রিকেট ভবিষ্যৎ সুরক্ষিত করতে নয়া পদক্ষেপ বাংলাদেশ বোর্ডের!

আগের সরকারের আমলে যেভাবে ভারতকে ‘বয়কটের’ নীতি নিয়েছিল, সেখান থেকে সরে আসছে তারেক রহমান সরকার। গতবছর জুলাই মাসে বাংলাদেশের মাটিতে ভারতের সিরিজ হওয়ার কথা ছিল। সেই স্থগিত সিরিজটি আয়োজনে আগ্রহী বিসিবি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৩, ২০২৬, ২১:০৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৩, ২০২৬, ২১:০৫

options
link
ভারতের সঙ্গে সিরিজ আয়োজনে মরিয়া, ক্রিকেট ভবিষ্যৎ সুরক্ষিত করতে নয়া পদক্ষেপ বাংলাদেশ বোর্ডের! zoom
মুখোমুখি ভারত-বাংলাদেশ। ফাইল ছবি

ভারতের বিরুদ্ধে সিরিজ খেলতে মরিয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগের সরকারের আমলে যেভাবে ভারতকে ‘বয়কটের’ নীতি নিয়েছিল, সেখান থেকে সরে আসছে তারেক রহমান সরকার। গতবছর জুলাই মাসে বাংলাদেশের মাটিতে ভারতের সিরিজ হওয়ার কথা ছিল। সেই স্থগিত সিরিজটি ফের আয়োজনে আগ্রহী বিসিবি ভারতীয় বোর্ডকে (BCB to BCCI) চিঠি দিয়েছে বলেই খবর। অন্যদিকে মুস্তাফিজুরের বাদ পড়া নিয়ে মুখ খুলেছেন আইপিএলের চেয়ারম্যান অরুণ ধুমাল।

২০২৫-র জুলাই মাসে বাংলাদেশ সফরে যাওয়ার কথা ছিল ভারতের। কিন্তু সেই সফরে আর যায়নি টিম ইন্ডিয়া। বাংলাদেশের অশান্ত রাজনৈতিক পরিস্থিতি এবং সে দেশের অন্তর্বর্তীকালীন শাসকদের তীব্র ভারত-বিরোধিতা যার নেপথ্যে একটা বড়সড় ভূমিকা রেখেছিল বলে মনে করা হয়। এবছরের সেপ্টেম্বরে টিম তিনটে ওয়ানডে এবং তিনটে টি-টোয়েন্টি ভারতের বিরুদ্ধে হওয়ার কথা। তবে ভারত সরকার বাংলাদেশে যাওয়ার ছাড়পত্র দেয় কি না, সেটা দেখার।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সেই জটিলতা এড়াতে পদক্ষেপ করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের মতে, বিসিসিআইকে পাঠানো চিঠিতে বিসিবি বলেছে, এই সিরিজ দু’দেশের মধ্যে সম্পর্ক ভালো করতে সাহায্য করবে। আরও একটি ব্যাপার হল, ২০২৭-এ এশিয়া কাপ হওয়ার কথা বাংলাদেশে। সেখানে ভারত না গেলে বিপাকে পড়বে বিসিবি। অর্থাৎ সেই টুর্নামেন্ট আয়োজনের অঙ্কও মাথায় রাখছে তারা। ইতিমধ্যে ভারতকে স্বাগত জানানোর জন্য আয়ারল্যান্ড সফরও বাতিল করেছে বাংলাদেশ বোর্ড।

অন্যদিকে মুস্তাফিজুর ইস্যুতে প্রথমবার মুখ খুলল আইপিএল কর্তৃপক্ষ। মুস্তাফিজুর রহমানকে কেকেআর কিনলেও ক্রিকেট বহির্ভূত বিতর্কের জেরে বাংলাদেশি পেসারকে বাদ দেওয়া হয়। সেই নিয়ে আইপিএলে চেয়ারম্যান বলেন, “মুস্তাফিজুরের বাদ পড়া দুর্ভাগ্যজনক। তবে আমি বলব এতে সরকারের প্রত্যক্ষ কোনও ভূমিকা নেই। সরকার ক্রিকেটের পাশে থাকে। কিন্তু কিছু ক্ষেত্রে ঘটনাবলি এমনভাবে এগোয় যে, সেই বুঝে সিদ্ধান্ত নিতে হয়। আমি নিশ্চিত এমন পরিস্থিতি আর তৈরি হবে না।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.