সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর দিনকয়েক পরেই শুরু হচ্ছে আইপিএল (IPL)। মেগা ইভেন্টের বল গড়ানোর আগে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) শিবিরে বড় ধাক্কা। আসন্ন মেগা ইভেন্টে খেলতে পারবেন না প্রসিদ্ধ কৃষ্ণ (Prasidh Krishna)।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফ থেকে প্রসিদ্ধ কৃষ্ণর মেডিক্যাল বুলেটিন পাঠানো হয়েছে। সেখানে জানানো হয়েছে, ২৩ ফেব্রুয়ারি প্রসিদ্ধ কৃষ্ণার অস্ত্রোপচার হয়েছে। বিসিসিআই-এর মেডিক্যাল টিম প্রসিদ্ধ কৃষ্ণর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছে।
আসন্ন আইপিএলে (IPL 2024) অংশ নিতে পারবেন না প্রসিদ্ধ কৃষ্ণ। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে দ্রুতই রিহ্যাব শুরু করবেন তিনি।
[আরও পড়ুন: ধোনির পরে চেন্নাই সুপার কিংসের নেতৃত্বে কে, সিইও বিশ্বনাথ দিলেন আপডেট]
কৃষ্ণকে ১০ কোটি টাকার বিনিময়ে দলে নেয় রাজস্থান রয়্যালস। ২০২২ সালের মেগা ইভেন্টে রাজস্থান রয়্যালস দলের অন্যতম অস্ত্র ছিলেন কৃষ্ণ। ১৭টি ম্যাচ থেকে ১৯টি উইকেট নেন তিনি। ২০২৩ সালের আইপিএল খেলতেই পারেননি কৃষ্ণ। তাঁর পরিবর্তে সন্দীপ শর্মাকে দলে নিয়েছিল রাজস্থান রয়্যালস। এবার এই মরশুমের মেগা ইভেন্টেও নামতে পারছেন না। রাজস্থান রয়্যালস অবশ্য এখনও পর্যন্ত কৃষ্ণর পরিবর্তের নাম ঘোষণা করেনি।
কৃষ্ণর সঙ্গে সঙ্গে বোর্ড আরও জানিয়েছে, ঋষভ পন্থকে সবুজ সঙ্কেত দেওয়া হয়েছে। তাঁর সুস্থ হয়ে ওঠা ভারতীয় ক্রিকেটের জন্যও সুখবর। অন্যদিকে মহম্মদ শামিও গুজরাট টাইটান্সের হয়ে খেলতে পারবেন না।
[আরও পড়ুন: ইডেনের গ্যালারি থেকে শ্রেয়স-রাসেলদের দেখতে হলে খরচ কত?]
সর্বশেষ খবর
-
বাংলার পর অসমের মামলাতেও জামিন, ১৩ বছর পর বিরাট স্বস্তিতে সারদা কর্তা সুদীপ্ত সেন
-
পুকুরে ভেসেই কাটছিল জীবন! অনন্ত আম্বানির হস্তক্ষেপে মুম্বইয়ে চিকিৎসা পাচ্ছে মুর্শিদাবাদের সেই ইকবাল
-
এবার রাজ্য ও জাতীয় টেবিল টেনিস দলকে স্পনসর করবে রাজ্যের পর্যটন দপ্তর! বড়সড় ইঙ্গিত মন্ত্রীর
-
জলে ভেসেই ইউএসজি, রক্ত পরীক্ষা! দুর্গম দ্বীপ থেকে হাসপাতালে নিয়ে আসবে ফ্লোটিং অ্যাম্বুল্যান্স
-
শুধু ব্রাজিল নয়, বিশ্বকাপ মাতানো কেপ ভার্দের বিরুদ্ধেও খেলবে ভারত! মেগা পরিকল্পনা ফেডারেশনের