সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র ১৪ বছর ৩২ দিন বয়সে আইপিএলে সেঞ্চুরি হাঁকিয়ে হইচই ফেলে দিয়েছে বৈভব সূর্যবংশী। তারপরেই ‘ঘরের ছেলে’ বৈভবকে ১০ লক্ষ টাকা পুরস্কার দিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। উল্লেখ্য, চলতি বছরের শেষেই বিহারে বিধানসভা নির্বাচন রয়েছে। তাই নীতীশের এই ঘোষণায় রাজনীতির গন্ধ পাচ্ছেন অনেকেই।
গতবছর আইপিএল নিলাম থেকেই বিহারের বৈভবের রেকর্ড গড়ার যাত্রা শুরু। কনিষ্ঠতম ক্রিকেটার হিসাবে আইপিএল নিলামে দল পেয়েছিল সে। আইপিএল মহা নিলামে ১ কোটি ১০ লক্ষ টাকায় বৈভবকে কিনে নিয়েছিল রাজস্থান রয়্যালস। তারপর সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে আইপিএলে অভিষেক হয়েছে তার। আইপিএল জীবনের শুরুটাই করেছে ছক্কা হাঁকিয়ে। আইপিএল কেরিয়ারের প্রথম ম্যাচে মারকুটে ব্যাটিং করলেও দলকে জিতিয়ে মাঠ ছাড়তে পারেনি বৈভব।
কিন্তু সোমবার জয়পুরে নিজের শতরান পূর্ণ করল বৈভব, মাত্র ৩৫ বলে। আইপিএলে দ্রুততম শতরানের রেকর্ড রয়েছে ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইলের নামের পাশে। ৩০ বলে সেঞ্চুরি করেছিলেন। এদিন তাঁর পরেই খোদাই হয়ে গেল বৈভবের নাম। কিশোর ক্রিকেটারের প্রশংসায় পঞ্চমুখ শচীন তেণ্ডুলকর থেকে শুরু করে গোটা ক্রিকেটমহল। সেই তালিকায় নাম লিখিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ান থেকে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও।
বৈভবের ইনিংস দেখার পর এক্স হ্যান্ডেলে বিহারের মুখ্যমন্ত্রী লেখেন, ‘বিহারের বৈভব সূর্যবংশীকে অনেক শুভেচ্ছা আর অভিনন্দন। তার প্রতিভা আর পরিশ্রমের জোরে ভারতীয় ক্রিকেটে জন্ম নিয়েছে নতুন আশা। গত বছরই বৈভব আর তার বাবার সঙ্গে দেখা হয়েছিল, তখনই তার উজ্জ্বল ভবিষ্যতের প্রার্থনা করেছিলাম। সেঞ্চুরি হাঁকানোর পরেও বৈভবকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছি। রাজ্য সরকারের তরফ থেকে ১০ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে তাকে।” চিরাগ পাসওয়ানও শুভেচ্ছা জানিয়েছেন বৈভবকে।
সর্বশেষ খবর
-
মেসি কাণ্ডে অরূপ বিশ্বাসের বাড়িতে পুলিশ, আরও বিপাকে প্রাক্তন মন্ত্রী
-
আপত্তি সত্ত্বেও শরীর প্রদর্শন! ‘মা সেটে থাকলে অন্যায় হত না’, ‘পেড্ডি’ বিতর্কে বিস্ফোরক জাহ্নবী
-
মাঝরাস্তায় খিদের টান! ৫ টাকা দিয়ে ‘মা আহারে’ মধ্যাহ্নভোজ সারলেন মন্ত্রী ইন্দ্রনীল
-
টুটু বোস স্মরণে রক্তদান শিবির, উত্তর কলকাতায় একমঞ্চে ভিন্ন রাজনৈতিক মতের মানুষ
-
সামান্য জ্বরেও ডাক্তারের কাছে যান? এবার হোয়াটসঅ্যাপ-ফেসবুকেই মিলবে স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ!