ক্রিকেটের আইন-কানুনে যুগান্তকারী বদল আনার কথা ভাবছে আইসিসি। আগামী দিনে একই টেস্টে লাল এবং গোলাপি, দুই বলের ব্যবহারই দেখা যেতে পারে! ঠিক যেমন দেখা যেতে পারে, ড্রিঙ্কস ব্রেকে টিমের হেড কোচকে পরামর্শ দিতে ঢুকে পড়তে। যা কখনও দেখা যায়নি।
আগামী ৩০ মে আমেদাবাদে আইসিসির বোর্ড বৈঠক রয়েছে। শোনা গেল, সেই বৈঠকে উপর-বর্ণিত প্রস্তাবে সিলোমহর পড়ে যেতে পারে। জল পান বিরতিতে হেডকোচের ঢুকে পরামর্শ দেওয়াটা পুরোপুরি ওয়ানডে ক্রিকেট কেন্দ্রিক। বর্তমানে শুধুমাত্র পরিবর্ত ক্রিকেটারদের জলপান বিরতিতে মাঠে ঢোকার অনুমতি রয়েছে। এবার সেখানে অন্তর্ভুক্ত হতে পারেন কোচও।
আরও পড়ুন:
যাঁরাই মাঠে ঢোকেন এখন, টিম জার্সি পরে যেতে হয় তাঁদের। কোচের ক্ষেত্রে কী হবে, তাঁকেও টিম জার্সি পরে মাঠে যেতে হবে কি না, দ্রষ্টব্য। ওয়ানডে ক্রিকেটে ইনিংস প্রতি দু’টো করে জল পানের বিরতি থাকে। টি-টোয়েন্টিতে এখনই হেডকোচ জলপান বিরতিতে মাঠে যেতে পারেন। দাঁড়ান, আরও আছে। ভাবনাচিন্তা চলছে, টি-টোয়েন্টিতে ইনিংস বিরতিকে ২০ মিনিট থেকে কমিয়ে ১৫ মিনিট করার। বোলারদের অ্যাকশন সন্দেহজনক মনে হলে, মাঠের আম্পায়ার ‘হক আই’ প্রযুক্তি এরপর থেকে ব্যবহার করতে পারবেন।
সবচেয়ে উল্লেখযোগ্য বদল, একই টেস্টে লাল এবং গোলাপি, দুই বলের ব্যবহার। তবে সেটা একমাত্র হবে আবহাওয়াজনিত কারণে টেস্ট ম্যাচ আক্রান্ত হলে। ফ্লাডলাইট জ্বালিয়ে দিনের খেলা শেষ করতে হলে। সেক্ষেত্রে দু’পক্ষকেই সম্মত হতে হবে। সিরিজ শুরুর আগে তা নিয়ে সম্মতি প্রদানও করা বাধ্যতামূলক। আগামী ১ অক্টোবর থেকে এ সমস্ত নিয়ম প্রয়োগ হতে পারে বলে খবর।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ব্রাজিলের পর যুবভারতীতে ফের হাইভোল্টেজ ম্যাচ, পুজোর আগে কলকাতা মাতাবে দুই বিশ্বজয়ী দল
-
‘স্বজনপোষণ মুক্ত’ টলিউড গড়তে রাজ্য সরকারের ‘১৮ দফা’, কী কী উদ্যোগ নেওয়া হল?
-
নিরাপদে তামিলনাড়ুর ২১, শুধু চিনেই আটকে দু’শো ভারতীয়! নেপালে নাগরিকদের সুরতেহাল জানাল দিল্লি
-
ভাঙা ভাঙা ইংরেজিতে ভিডিও! ৫০ টাকার দুল, ১০০ টাকার হারে মেটার মঞ্চে চমক গ্রামের বউ পূজারিণীর
-
‘আমার জন্য প্রার্থনা করুন’, নেপাল থেকে নিরাপদে ছেলের কাছে ফিরতে চান বাংলাদেশি নায়িকা অপু