সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচে সহজেই জিতেছিল ভারত। ৪২ রানে ৫ উইকেট তুলে কিউয়ি ব্যাটারদের ঘায়েল করেছিলেন বরুণ চক্রবর্তী। ফাইনালেও মুখোমুখি দুই দল। আর তার আগে নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিড জানিয়ে গেলেন, বরুণকে নিয়েই সবচেয়ে বেশি চিন্তিত তারা।
তাঁর সাফ বক্তব্য, “আমরা নিশ্চিত ভারত ওকে প্রথম থেকেই খেলাবে। আমাদের বিরুদ্ধে গ্রুপের ম্যাচে বরুণ ৪২ রানে ৫ উইকেট পেয়েছিল। ও অসাধারণ বোলার। আমাদের বিরুদ্ধে শেষ ম্যাচে নিজের প্রতিভা দেখিয়েছে। আমাদের জন্য ও বড়সড় বিপদ। বরুণকে নিয়ে আমাদের সাবধানী থাকতে হবে। ওর বিরুদ্ধে কীভাবে রান করব, সেই কৌশল ঠিক করতে হবে।”
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত ম্যাচ খেলছে দুবাইয়ে। অন্যদিকে নিউজিল্যান্ডকে লাহোর থেকে দুবাইয়ে সফর করতে হয়েছে। তাতে কিছুটা ক্লান্তি থাকলেও প্রস্তুতিতে খামতি রাখতে চান না গ্যারি। তিনি বলেন, “কোনও সন্দেহ নেই, লাহোর থেকে দুবাইয়ে এসে ম্যাচ খেলা কষ্টসাধ্য কাজ। তবে এখন আমাদের হাতে কিছুটা সময় আছে। সেই সময়ে ম্যাচের জন্য পূর্ণ প্রস্তুতি নিতে হবে।”
অন্য অনেক দলই এই বিষয়টি নিয়ে অভিযোগ জানিয়েছে। সেই পথে হাঁটতে চান না নিউজিল্যান্ডের কোচ। তিনি বলেন, “সূচির বিষয়টি আমাদের হাতে নেই। আমরা এসব নিয়ে বেশি ভাবছিও না। ভারত সব ম্যাচ দুবাইয়ে খেলেছে। কিন্তু আমরাও এখানে একটি ম্যাচ খেলেছি। সেই অভিজ্ঞতা থেকে আমরা দ্রুত শিখে নিতে চাই।”
ফাইনালে ভারতকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিতে তৈরি গ্যারি। তিনি জানান, “টুর্নামেন্ট আটটা দল নিয়ে শুরু হয়েছিল। এখন দুটো দলে এসে দাঁড়িয়েছে। বাকি আর একটাই ম্যাচ। আমরা যদি ভারতকে হারাতে পারি, তার চেয়ে আনন্দের আর কী হবে?” সেই আনন্দ ভেস্তে দিতে কিন্তু তৈরি বরুণ চক্রবর্তীরা।
সর্বশেষ খবর
-
সেলফি তোলার ফাঁকে আচমকাই জড়িয়ে ধরে চুমু! ছাত্রোঁ কি গুঞ্জের মঞ্চে রাহুলের ভিডিও ভাইরাল
-
ফের শহরে ‘সফট টার্গেট’ প্রৌঢ়া! গলায় ছুরি ঠেকিয়ে ডাকাতি, বেল্ট জড়িয়ে খুনের চেষ্টা ‘পুরাতন ভৃত্যে’র
-
হাতে ব্যান্ডেজ বেঁধেই ব্যাটিংয়ে পন্থ, ছক্কা মেরে ভেঙে দিলেন স্টেডিয়ামের ছাদ!
-
‘বুঝিয়ে বলা দরকার ছিল’, ফুটপাথে দুধ গরম বিতর্কে মুখ খুললেন অগ্নিমিত্রা
-
কেন্দ্রীয় মন্ত্রীদের বাড়ি মেরামতে রেকর্ড ৯২ কোটি টাকা ব্যয়, প্রকাশ্যে আরটিআই রিপোর্ট