Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ আষাঢ় ১৪৩৩
  • সোমবার
  • ২২ জুন ২০২৬
Shapoor Zadran

বিরল রোগে আক্রান্ত হয়ে ভর্তি দিল্লির হাসপাতালে, ৩৮ বছরেই মৃত্যুর সঙ্গে লড়াই আফগান পেসারের

বছর দশেক আগে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে আততায়ীর গুলির হাত থেকে কোনও মতে বেঁচেছিলেন। এবার মাত্র ৩৮ বছর বয়সেই প্রাণঘাতী রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আফগানিস্তানের প্রাক্তন ক্রিকেটার।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২১, ২০২৬, ১০:৩৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২১, ২০২৬, ১০:৩৯

options
link
বিরল রোগে আক্রান্ত হয়ে ভর্তি দিল্লির হাসপাতালে, ৩৮ বছরেই মৃত্যুর সঙ্গে লড়াই আফগান পেসারের zoom
হাসপাতালে ভর্তি প্রাক্তন আফগান পেসার শাপুর জাদরান। ছবি: সোশাল মিডিয়া

বিরল রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আফগানিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাপুর জাদরান (Shapoor Zadran)। আফগান ক্রিকেটের উন্নতির অন্যতম মুখ ছিলেন এই বাঁহাতি বোলার। বছর দশেক আগে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে আততায়ীর গুলির হাত থেকে কোনও মতে বেঁচেছিলেন। এবার মাত্র ৩৮ বছর বয়সেই প্রাণঘাতী ‘হেমোফ্যাগোসাইটিক লিম্ফোহিস্টিওসাইটোসিস’ (এইচএলএইচ) রোগের কারণে দিল্লির হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন শাপুর।

চলতি বছরের জানুয়ারি মাসে তাঁকে দিল্লিতে নিয়ে আসা হয়। সেখানে একটি হাসপাতালে আইসিইউ’তে ভর্তি তিনি। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া তাঁর ছবি দেখে মন খারাপ ক্রিকেটভক্তদের। জাদরানের উচ্চতা ৬ ফুট ২ ইঞ্চি। লম্বা চুল উড়িয়ে জোরাল গতিতে বল করতেন। সেই পেসার এখন হাসপাতালের বেডে কুঁকড়ে শুয়ে আছেন। জানা গিয়েছে, এইচএলএইচ রোগের চতুর্থ পর্যায়ে আছেন জাদরান। এই রোগে শরীরের রোগ প্রতিরোধব্যবস্থা বেশি সক্রিয় হয়ে ওঠে। যার ফলে হাড়, যকৃৎ, প্লিহা, লিম্ফোনোডসহ বিভিন্ন টিস্যু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

চলতি বছরের শুরুতেই এই রোগে আক্রান্ত হন জাদরান। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মিরওয়াইস আশরাফ দ্রুত আইসিসি চেয়ারম্যান জয় শাহর সঙ্গে যোগাযোগ করেন। অন্যদিকে আফগান তারকা রশিদ খান কথা বলেন গুজরাট টাইটান্সের ফ্র্যাঞ্চাইজির সঙ্গে। উভয়পক্ষের চেষ্টায় দ্রুত ভারতীয় ভিসার ব্যবস্থা করা হয়। প্রথম ২০ দিন নিয়মিত পর্যবেক্ষণে ছিলেন। তারপর ফের সংক্রমণ দেখা দিলে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর রক্তের শ্বেতকণিকার পরিমাণ বিপজ্জনক ভাবে কমে গিয়েছে। জাদরানের সুস্বাস্থ্য কামনায় প্রার্থনা করছেন দেশবিদেশের ক্রিকেটপ্রেমীরা।

২০০৯ সালে অভিষেক হয় শাপুর জাদরানের। রিফিউজি হয়ে দীর্ঘদিন পাকিস্তানে কাটিয়েছেন। সেই সময় মহম্মদ নবি, দওলাত জাদরানদের সঙ্গে ক্রিকেট খেলা শুরু। ২০০৯ সালে আফগানিস্তান যখন প্রথম ওয়ানডে খেলে, সেই দলে ছিলেন শাপুর। আফগানিস্তানের হয়ে ৪৪টি ওয়ানডেতে ৪৩টি উইকেট এবং ৩৬টি টি-টোয়েন্টিতে ৩৭টি উইকেট পেয়েছিলেন। সে দেশের ক্রিকেট সফরের অত্যন্ত গুরুত্বপূর্ণ মুখ হয়ে উঠেছিলেন তিনি। ২০১৭ সালে কাবুলে জঙ্গি হানার কবলে পড়েছিলেন। অজ্ঞাত আততায়ী তাঁকে উদ্দেশ্য করে গুলি চালিয়েছিল। সে যাত্রায় অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছিলেন। এবার ফের মৃত্যুর সঙ্গে লড়াই করছেন শাপুর।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.