সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হার্দিক পাণ্ডিয়াকে (Hardik Pandya) নিয়ে যত বিতর্কই হোক না কেন, দেশের প্রাক্তন ক্রিকেটার নভজ্যোৎ সিং সিধু (Navjot Singh Sidhu) কিন্তু বর্তমান মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের হয়েই ব্যাট ধরেছেন। জানিয়ে দিয়েছেন, পাণ্ডিয়াই দেশের ক্রিকেটের ভবিষ্যৎ।
কিন্তু রোহিত শর্মা? তাঁর হাতেই তো দেশের রিমোট কন্ট্রোল। সেই হিটম্যানকে সরিয়ে দিয়ে মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক করেছে হার্দিক পাণ্ডিয়াকে। যা নিয়ে তুমুল বিতর্ক। নভজ্যোৎ সিধু বলছেন, ”হার্দিক পাণ্ডিয়াই ভবিষ্যৎ। রোহিতের বয়স ৩৬-৩৭ হয়ে গিয়েছে। আর কয়েকবছর বাকি রয়েছে ওর। রোহিত শর্মা দুর্দান্ত ক্রিকেটার এবং ততটাই ভালো অধিনায়ক। সামনের দিকে তাকাতে হবে এবং কাউকে জমি ছেড়ে দেওয়ার জন্য তৈরি করে নিতে হবে।”
[আরও পড়ুন: ধোনির নাম ব্যবহার করে চলছে ক্রিকেট অ্যাকাডেমি, বড়সড় প্রতারণার শিকার ক্যাপ্টেন কুল]
সিধু মনে করেন অধিনায়ক হিসেবে হার্দিক পাণ্ডিয়া স্বাভাবিক পছন্দ। দেশের প্রাক্তন ওপেনার বলছেন, ”হার্দিক কিন্তু সহজাত পছন্দ। সেই কারণেই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড হার্দিককে ভাইস ক্যাপ্টেন করেছিল।”
টেস্ট দলের ক্যাপ্টেন হিসেবে সিধুর পছন্দ আবার জশপ্রীত বুমরাহ। দেশের প্রাক্তন ক্রিকেটার বলেন, ”জশপ্রীত বুমরাহ প্রত্যাশার চাপ সামলেছে দারুণভাবে। টেস্ট দলের অধিনায়ক হিসেবে বুমরাহর কথা ভাবাই যায়।”
[আরও পড়ুন: আচমকাই আম্পায়ারের সঙ্গে ঝামেলা শুভমানের! কেন মেজাজ হারালেন গুজরাট অধিনায়ক?]
সর্বশেষ খবর
-
জেলে বসেই সন্ত্রাসের নেটওয়ার্ক শাহজাহানের! সন্দেশখালিতে অস্ত্রভাণ্ডারের হদিশ, গ্রেপ্তার ৬
-
এবার বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়ির সামনে ‘পর্ক উৎসব’ হিন্দুত্ববাদীদের! কী বলছেন বামনেতা?
-
যুদ্ধের প্রস্তুতি, দেশের ২৪৪ জেলায় বসছে বিমান হানার বিপদ সংকেত কেন্দ্র
-
কাশ্মীরে জঙ্গিদমন অভিযান চলাকালীন বিপত্তি! পাহাড় থেকে পড়ে মৃত্যু সেনা আধিকারিকের
-
অতিমারী রুখতে কার্যকরী! এআই ব্যবহার করে তৈরি সর্বগুণসম্পন্ন টিকা