সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্য সমাপ্ত এশিয়া কাপে পাকিস্তান (Pakistan) ব্যর্থ হয়েছে। শ্রীলঙ্কার কাছে হেরে টুর্নামেন্ট থেকেই ছিটকে যান বাবর আজমরা। ভারতের কাছে বিধ্বস্ত হয়েছে পাকিস্তান। এশিয়া কাপে বাবর আজম-শাহিন আফ্রিদিদের পারফরম্যান্স দেখার পরে আশঙ্কিত কামরান আকমল (Kamran Akmal)।
তাঁর মত, আসন্ন বিশ্বকাপেও পাকিস্তান যদি এশিয়া কাপের মতোই হতশ্রী ক্রিকেট খেলে তাহলে কিন্তু কপালে দুঃখ রয়েছে। আকমল বলছেন, ”মহম্মদ শামি বেঞ্চে। প্রথম একাদশে খেলেনি। এতেই বোঝা যাচ্ছে ভারতীয় দলের বোলিং বিভাগ যথেষ্ট শক্তিশালী। বিরাট কোহলি ও রোহিত শর্মা ভালো ফর্মে রয়েছে। শুভমান গিল সম্প্রতি সেঞ্চুরি পেয়েছে। ব্যাটিং ইউনিটও বেশ শক্তিশালী। বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে খেলতে নামার আগে পরিকল্পনা করা উচিত পাকিস্তানের। ভারতকে যাতে চাপে ফেলা যায়, সেই মতোই চিন্তাভাবনা করা উচিত।”
[আরও পড়ুন: আজ শুরু আইএসএল, প্রথম ম্যাচে সুনীলহীন বেঙ্গালুরুর প্রতিপক্ষ প্রীতমদের কেরালা]
কামরান আকমল জানাচ্ছেন, এশিয়া কাপের মানসিকতা নিয়ে যদি খেলতে নামে এবং গত তিন বছর ঘরে যেরকম খেলে এসেছে, সেই ভাবেই যদি পাকিস্তান বিশ্বকাপে খেলে তাহলে খুব বিশ্রী ভাবে হারতে হবে। সত্যি সত্যি ভালো পরিকল্পনা করতে হবে।”
[আরও পড়ুন: মায়ামির বড় জয়ের দিনে চিন্তা বাড়ালেন মেসি, চোট পেয়ে মাঠ ছাড়লেন এলএম ১০]
সর্বশেষ খবর
-
এক সপ্তাহ বন্ধ সুন্দরবনের সাফারি, যোগা দিবসের প্রস্তুতিতে কলকাতায় টুরিস্ট বোট, লঞ্চ
-
বিধানসভায় ফিরহাদের সঙ্গে বৈঠক, বেরিয়ে এসে ঋতব্রত বললেন, ‘এবার ৬৫’
-
শোনেনি বাবার বারণ, ঝড়বৃষ্টি দেখেই শালিকের বাচ্চা বাঁচাতে ছুটেছিল কিশোর, বজ্রাঘাতে সব শেষ!
-
কালীঘাটে কুণালকে ডিম! মমতার বাড়ির সামনেই আক্রান্ত বেলেঘাটার বিধায়ক
-
‘বুড়ো বর, সুখ পান?’, আরবাজকে কটাক্ষ করতেই মোক্ষম জবাব সলমনদের বাড়ির বউমার