Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সোমবার
  • ১৫ জুন ২০২৬
Hardik Pandya

এই তো জীবন! নতুন প্রেমিকা, ১২ কোটির ঘড়ি আর ৮৬ হাজারের জামায় ভাইরাল হার্দিকের নয়া ছবি

মাহিকা শর্মার সঙ্গে হার্দিকের সম্পর্কে আর কোনও লুকোছাপা নেই।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৫, ২০২৫, ১৫:৩৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৫, ২০২৫, ১৫:৩৩

options
link
এই তো জীবন! নতুন প্রেমিকা, ১২ কোটির ঘড়ি আর ৮৬ হাজারের জামায় ভাইরাল হার্দিকের নয়া ছবি zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নাতাশা স্টানকোভিচ বহুদিনই অতীত। মাঝে একাধিক সম্পর্কে জড়িয়েছেন হার্দিক পাণ্ডিয়া। তবে কোনও সম্পর্কের ক্ষেত্রে সেভাবে শিলমোহর দেননি। কিন্তু মাহিকা শর্মার সঙ্গে প্রেমকাহিনি নিয়ে একেবারে খোলামেলা ভারতীয় দলের অলরাউন্ডার। সম্প্রতি নতুন প্রেমিকার সঙ্গে ছবিও দিয়েছেন তিনি। তবে নেটিজেনদের নজর পড়েছে হার্দিকের ঘড়ি, শার্ট ও জুতোর দিকে। যার দাম জানলে চোখ কপালে উঠবে!

হার্দিকের জন্মদিনেই সমুদ্রসৈকতে দু’জনে একসঙ্গে দাঁড়িয়ে রোমান্টিক ছবি পোস্ট করেন। এর আগে মাহিকার ইনস্টাগ্রাম হ্যান্ডলে প্রায় ৫০ হাজার ফলোয়ারের মধ্যে হার্দিকের নাম দেখে দু’জনের সম্পর্কের জল্পনা বেড়েছিল। দীপাবলিতেও ভাইরাল হয় হার্দিক পাণ্ডিয়ার ছবি। মাহিকার সঙ্গে মিল রেখে লাল পোশাকে দুজনকে একসঙ্গে দেখা যায়। তারপর নিজেই বেশ কয়েকটি ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেন। যার মধ্যে যেমন নিজের ছেলে অগ্যস্তর সঙ্গে ছবি আছে, তেমনই আছে মাহিকার সঙ্গে হাত ধরে ছবিও।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ছবিতে দেখা যায়, হার্দিক আমিরি ট্রপিক্যাল স্টার শার্ট পরে আছেন। যার দাম প্রায় ৮৬,৮০৮ টাকা। তাঁর পায়ের লুই ভিটন ওয়াটারফ্রন্ট মুলের জুতোটির দাম প্রায় ৬৭,০০০ টাকা বলে জানা গেছে। দাঁড়ান এতেই চমকে যাবেন না। এখনও তো হাতের ঘড়িটা বাকি। প্যাটেক ফিলিপ নটিলাস প্ল্যাটিনাম ‘এমেরাল্ড’ ঘড়িটির দাম ১২.৩ কোটি! যা নিয়ে মন্তব্য করার সুযোগ ছাড়ছেন না নেটিজেনরা। কেউ বলছেন, হার্দিক যত কোটির পোশাকই পরুক না কেন, ‘সোনা’ তাঁর পাশে রয়েছে। আবার কটাক্ষ করছেন অনেকে। বলছেন, ‘প্যান্টের দাম কত?’ কিংবা ‘ধুর, এ তো মিসোতে ২৫০ টাকায় পাওয়া যায়।’

Hardik Pandya flaunts his 12 cr worth watch with his new girl friend Mahieka Sharma

এশিয়া কাপে সুপার ফোরে শ্রীলঙ্কা ম্যাচে চোট পেয়েছিলেন তিনি। ফাইনালে মাঠে নামতে পারেননি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে খেলেননি। সব কিছু ঠিকঠাক চললে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সাদা বলের সিরিজেই তাঁকে দেখা যেতে চলেছে। তবে মাঠে না থাকলেও, হার্দিকের মাঠের বাইরের জীবন নিয়ে চর্চা অব্যাহত।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.