Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১১ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ২৯ আগস্ট ২০২৬
Hardik Pandya

এবার কেকেআরের ক্যাপ্টেন হার্দিক? দলবদলের আবহে তুঙ্গে জল্পনা

চলতি বছরের আইপিএলের পর হার্দিককে 'তাড়াতে' চাইছে মুম্বই। সেই সুযোগেই কেকেআর তারকা অলরাউন্ডারকে দলে নিতে আগ্রহী। দুপক্ষের মধ্যে বেশ খানিকটা আলোচনা হয়েছে বলেও জানা গিয়েছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৪, ২০২৬, ০০:৫৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৪, ২০২৬, ০০:৫৭

options
link
এবার কেকেআরের ক্যাপ্টেন হার্দিক? দলবদলের আবহে তুঙ্গে জল্পনা zoom
মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে হার্দিক পাণ্ডিয়া। ফাইল ছবি।
Advertisement

পরের মরশুমে অজিঙ্ক রাহানে কেকেআরের অধিনায়ক থাকছেন না, সেটা একপ্রকার নিশ্চিত হয়েই গিয়েছে। সেই শূন্যস্থান পূরণে দায়িত্ব কি হার্দিক পাণ্ডিয়ার কাঁধে দেওয়া হবে? এমনটাই শোনা যাচ্ছে ক্রিকেটমহলে কান পাতলে। চলতি বছরের আইপিএলের পর হার্দিককে ‘তাড়াতে’ চাইছে মুম্বই। সেই সুযোগেই কেকেআর তারকা অলরাউন্ডারকে দলে নিতে আগ্রহী। দুপক্ষের মধ্যে বেশ খানিকটা আলোচনা হয়েছে বলেও জানা গিয়েছে।

সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, গতবছর আইপিএলের শেষদিকেই কেকেআর কর্তৃপক্ষ যোগাযোগ করেছিল মুম্বই ম্যানেজমেন্টের সঙ্গে। রাহানেকে সরিয়ে পাকাপাকিভাবে হার্দিককে নাইট অধিনায়ক করার পরিকল্পনা নাকি সেই সময় থেকেই। কিন্তু রিলায়্যান্সের এজিএম এবং অন্যান্য কারণে কিছু হয়ে ওঠেনি। তবে সম্প্রতি আবারও কেকেআর এবং মুম্বইয়ের মধ্যে বৈঠক হয়েছে। বেশ কয়েক দফায় আলোচনা হয়েছে দুই পক্ষের মধ্যে।

Advertisement

সহ অধিনায়ক রিঙ্কু সিং থাকলেও এখনই তাঁকে নেতা হিসাবে ভাবতে পারছে না নাইট শিবির। সেকারণেই হার্দিক দলে নিয়ে ক্যাপ্টেন করার পরিকল্পনা চলছে। তবে হার্দিকের সঙ্গে কোনও ক্রিকেটারকে ট্রেড করা হবে, নাকি স্রেফ ক্যাশ ডিল হবে তা এখনও স্পষ্ট নয়। উল্লেখ্য, এধরণের ট্রেডে হার্দিকের সঙ্গে সরাসরি আলোচনা হবে না। তবে তাঁর আপত্তি থাকলে ট্রেড ভেস্তে যাবে। ঠিক এই কারণেই হার্দিককে নাইট জার্সিতে দেখার সম্ভাবনা প্রবল।

কিন্তু কেন? শোনা যাচ্ছিল রাজস্থান রয়্যালস হার্দিককে দলে নিতে ঝাঁপাতে পারে। কিন্তু সেখানে গেলে ক্যাপ্টেন্সি আদৌ হার্দিককে দেওয়া হবে কিনা সেই নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। কেকেআরে সেই প্রশ্নের অবকাশই নেই। সেক্ষেত্রে হার্দিক নিজেই কেকেআরে যোগ দিতে রাজি হয়ে যেতে পারেন। যদিও গোটা বিষয়টি এখনও প্রাথমিক আলোচনার স্তরেই রয়েছে। প্রসঙ্গত, ছর তিনেক আগে রোহিত শর্মাকে সরিয়ে হার্দিককে অধিনায়ক করেছিল মুম্বই। সেই সময় দেশজুড়ে ক্রিকেট-জনতার রোষে পড়তে হয় অলরাউন্ডারকে। ফ্র্যাঞ্চাইজির কর্তাদের আশা ছিল, নিজের পারফরম্যান্সে সবটা ভুলিয়ে দেবেন হার্দিক। কিন্তু সেটা হয়নি।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.