Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ১৯ আগস্ট ২০২৬
PAK vs BAN

ক্যাচ ধরতে গিয়ে মাটিতে সজোরে ঠুকল মাথা, স্ট্রেচারে মাঠ ছাড়লেন তারকা পাক পেসার

বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে মাথায় গুরুতর চোট পেলেন পাক পেসার। প্রাথমিক চিকিৎসার পরও শারীরিকভাবে অস্বস্তি বোধ করছিলেন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৬, ২০২৬, ১৯:২৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৬, ২০২৬, ১৯:২৬

options
link
ক্যাচ ধরতে গিয়ে মাটিতে সজোরে ঠুকল মাথা, স্ট্রেচারে মাঠ ছাড়লেন তারকা পাক পেসার zoom
বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে মাথায় গুরুতর চোট পেলেন পাক পেসার হাসান আলি।
Advertisement

বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে মাথায় গুরুতর চোট পেলেন পাক পেসার হাসান আলি। দ্রুত তাঁকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পরও শারীরিকভাবে অস্বস্তি বোধ করছিলেন পাক পেসার। তবে প্রাথমিক আতঙ্ক কাটিয়ে পরে মাঠে ফেরেন তিনি।

সিলেটে পাকিস্তান ও বাংলাদেশের দ্বিতীয় টেস্টের প্রথম দিনের অষ্টম ওভারে বোলিংয়ে আসেন হাসান। বাংলাদেশের ব্যাটার তানজিদ তামিমের শট তাঁর দিকে আসতে ক্যাচ নেওয়ার ঝাঁপান হাসান। কিন্তু উলটে পড়ে যান। মাথা সোজা গিয়ে পিচে ধাক্কা লাগে। সঙ্গে সঙ্গে মাথায় হাত দিয়ে শুয়ে পড়েন। দ্রুত তাঁকে মাঠেই চিকিৎসা শুরু হয়। তাতেও অস্বস্তি কাটেনি। পরে তাঁকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।

Advertisement

সেই ওভারে তখনও একটি বল বাকি ছিল। ওভারটি সলমন আলি আঘা সমাপ্ত করেন। তবে পাকিস্তানের জন্য স্বস্তির খবর, প্রাথমিক চিকিৎসার পর মাঠে ফেরেন হাসান। বল করে দু’টি উইকেটও তোলেন। তার মধ্যে ছিল লিটন দাসের মহা মূল্যবান উইকেট। সিলেটে বাংলাদেশের ইনিংস ২৭৮ রানে গুটিয়ে যায়। তার মধ্যে একা লিটনই করেন ১২৬ রান। এছাড়া নাহিদ রানার উইকেট তোলেন হাসান। ৩টি শিকার মহম্মদ আব্বাস ও ৪টি শিকার খুররাম শাহজাদের। জবাবে দিনের শেষে ২১ রান তুলেছে পাকিস্তান।

প্রথম টেস্টে বাংলাদেশের কাছে ১০৪ রানে হেরেছে পাকিস্তান। এই প্রথমবার পদ্মাপারে টেস্ট হারল পাক বাহিনী। তার মধ্যে ড্রেসিংরুমে অধিনায়ক শান মাসুদের সঙ্গে ঝামেলার জড়ান শাহিন আফ্রিদি। ফলে এই টেস্টে বাদ পড়েছেন তারকা পাক পেসার।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.