Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৯ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৭ আগস্ট ২০২৬
ICC ODI World Cup 2023

ICC ODI World Cup 2023: আফগান শরণার্থীদের জয় উৎসর্গ ম্যাচ সেরা ইব্রাহিমের, কী বললেন তিনি?

রইল সেই ভিডিও।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৪, ২০২৩, ১৪:০০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৪, ২০২৩, ১৪:০০

options
link
ICC ODI World Cup 2023: আফগান শরণার্থীদের জয় উৎসর্গ ম্যাচ সেরা ইব্রাহিমের, কী বললেন তিনি? zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বিশ্বকাপে পাকিস্তানকে (Pakistan) হারিয়ে ইতিহাস তৈরি করেছে আফগানিস্তান (Afghanistan)। ম্যাচের সেরা হয়েছেন ইব্রাহিম জাদরান (Ibrahim Zadran)। ম্যাচ সেরার সম্মান তিনি উৎসর্গ করেছেন সেই সমস্ত আফগান শরণার্থীদের, যাঁদের সম্প্রতি পাকিস্তান থেকে বিতাড়িত করা হয়েছে।
জাদরানকে বলতে শোনা গিয়েছে, ”ম্যাচ সেরার পুরস্কার আমি উৎসর্গ করছি সেই সমস্ত আফগানদের, যাঁদের পাকিস্তান থেকে বের করে পাঠিয়ে দেওয়া হয়েছিল আফগানিস্তানে।”

Advertisement

[আরও পড়ুন: পাকিস্তানের হলটা কী! হতশ্রী ফিল্ডিং দেখে ড্রেসিং রুম ছাড়লেন অসন্তুষ্ট পাক কোচ]

উল্লেখ্য, ২১ অক্টোবর ৩২৪৮ জন আফগান শরণার্থীকে পাকিস্তান থেকে আফগানিস্তানে পাঠিয়ে দেওয়া হয়েছিল। ১ নভেম্বরের পর থেকে বৈধ ভিসা ও পাসপোর্ট রয়েছে এমন ব্যক্তিরাই কেবলমাত্র ঢুকতে পারবেন পাকিস্তানে। এদিকে ১৯৯২ সালের বিশ্বজয়ীদের বিরুদ্ধে জাদরান করেন ৮৭ রান।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.