সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে চার-চারটি উইকেট নেন নেদারল্যান্ডসের ক্রিকেটার বাস ডি লিডি। বাবর আজমদের বিরুদ্ধে তাঁর পারফরম্যান্স মনে করাচ্ছে বাবা টিম ডি লিডিকে। টিম ডি লিডি ২০০৩ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ৩৫ রান দিয়ে চারটি উইকেট নিয়েছিলেন।
২০ বছর আগের বিশ্বকাপে ৯.৫ ওভার হাত ঘুরিয়ে চার-চারটি উইকেট নিয়েছিলেন বাস ডি লিডির বাবা। শচীন তেণ্ডুলকর, রাহুল দ্রাবিড়, হরভজন সিং এবং জাহির খানকে ফিরিয়ে ছিলেন তিনি। তাঁর বোলিংয়ে ভারত ভেঙে পড়েছিল ২০৬ রানে। ভারতের রান তাড়া করতে নেমে ডাচরা শেষ হয়ে গিয়েছিল ১৩৬ রানে। জাভাগল শ্রীনাথ ও অনিল কুম্বলে চারটি করে উইকেট নেন। এদিন বাস ডি লিডি পাক ব্যাটিংয়ের পরীক্ষা নিলেও শেষ হাসি তোলা ছিল বাবর আজমদের জন্য।
ক্রিকেট সংক্রান্ত একটি ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে বাস ডি লিডি বলেছেন, ”এটা খুবই স্পেশাল। বিশ্বকাপে দেশের হয়ে প্রতিনিধিত্ব করা বিশাল ব্যাপার।”
[আরও পড়ুন: অজিদের বিরুদ্ধে খেলবেন শুভমান? বড় আপডেট দিলেন রাহুল দ্রাবিড়]
বাস ডি লিডির মতো এবারই প্রথমবার বিশ্বকাপ খেলতে এসেছেন স্যাম কারেনও। স্যাম কারেন ইংল্যান্ডের হয়ে খেললেও তাঁর বাবা কেভিন কারেন ১৯৮৩ ও ১৯৮৭ সালের বিশ্বকাপে জিম্বাবোয়ের হয়ে খেলেছেন।
[আরও পড়ুন: জাদেজা-অশ্বিনের রেপ্লিকা আমদানি করে মহড়া স্মিথ-ওয়ার্নারদের!]
সর্বশেষ খবর
-
ফের রক্তাক্ত নানুর! দুই গোষ্ঠীর লড়াইয়ে চলল গুলি, মৃত ১, গ্রামে মোতায়েন পুলিশ
-
‘ভয়ংকর রকম কমে গিয়েছে’, ভারতের জন্মহার নিয়ে উদ্বেগ প্রকাশ মাস্কের
-
সিএবিতে ‘দাদাগিরি’, প্রভাব খাটিয়ে জেলা কোচিং কমিটির চেয়ারম্যান! গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল বিধায়ক
-
এবার গরমের ছুটি! বর্ষার আগেই ঝেঁপে বৃষ্টি দক্ষিণবঙ্গে, কলকাতায় কালবৈশাখীর সতর্কতা
-
স্ট্যালিন আউট, বিজয় ইন! ইন্ডিয়া জোটে চমকের সম্ভাবনা, কংগ্রেসের অস্বস্তি বাড়িয়ে পত্রবোমা সিপিএমের