সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানকে (Pakistan Cricket Team) বাচ্চাদের মতো হারাল ভারত। যে সে নন, পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতার (Shoaib Akhtar) এমনই মন্তব্য করেছেন পাকিস্তানের হতশ্রী হারের পরে। সেই সঙ্গে রোহিত শর্মার প্রশংসা করেছেন রাওয়াপিণ্ডি এক্সপ্রেস। ভারত ১৯১ রানে শেষ করে দেয় পাকিস্তানকে। পাক দলের রান তাড়া করতে নেমে ভারত দাপটের সঙ্গে ম্যাচ জিতে নেয়।
রোহিত শর্মা বিধ্বংসী ব্যাটিং করেন। যেভাবে এগোচ্ছিলেন, তাতে শতরান পেতেই পারতেন। রোহিতের প্রশংসা করে শোয়েব বলছেন, ”অত্যন্ত হতাশাজনক পারফরম্যান্স। ভারত দাপট দেখিয়ে হারিয়েছে পাকিস্তানকে। ওয়ান ম্যান আর্মি বলতে যা বোঝায় রোহিতও তাই। অনেক বড় প্লেয়ার রোহিত। হাতে নানাধরনের শট রয়েছে। রোহিত পরিপূর্ণ একজন ব্যাটার। পুরোদস্তুর টিমম্যান। রোহিত শর্মা ফিরে এসেছে, এটাই ভালো ব্যাপার।”
[আরও পড়ুন: ‘পাকিস্তানে ক্রিকেটারদের ফিটনেস টেস্ট হয় না’, ভারতের কাছে হারের পর বলছেন আক্রম]
নিজের ইউটিউব চ্যানেলে রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস বলেছেন, ”রোহিত পাকিস্তানের বোলিংকে হেলাফেলার পর্যায়ে নামিয়ে আনে। গত দুবছর পাকিস্তানের বিরুদ্ধে রান পায়নি রোহিত। তারই প্রতিশোধ নিল রোহিত। আমাদের সামনে অসম্মানিত হতে হল পাকিস্তানকে। ভারত বাচ্চাদের মতো মারল পাকিস্তানকে। আমি আর ম্যাচ দেখতে পারিনি।”
এবারের বিশ্বকাপে প্রথম তিনটি ম্যাচই জিতে নিয়েছে ভারত। শোয়েব বলছেন, ”২০১১ সালের পুনরাবৃত্তি করবে ভারত, আমার এটাই মনে হচ্ছে। সেমিফাইনালে ভুল কিছু না করলে ভারতেরই কাপ জেতা উচিত। ভারত আমাদের ধ্বংস করেছে, আমাদের মন ভেঙে দিয়েছে এবং বিধ্বস্ত করেছে।”
[আরও পড়ুন: ১২৮ বছর পর অলিম্পিকে ফিরল ক্রিকেট, ঘোষণা করল আইওসি]
সর্বশেষ খবর
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!
-
ঝাড়খণ্ড ছাত্রবিক্ষোভ: ৩ সপ্তাহ পর আন্দোলনকারীদের দাবি মানল সরকার! বাতিল নিয়োগ পরীক্ষা
-
লক্ষ্য ‘চিকেনস নেক’ নিরাপত্তা, ছয় লেনের বিকল্প করোনেশন সেতু নির্মাণের টেন্ডার প্রক্রিয়া শুরু
-
পেনাল্টিতে বঞ্চিত! সূচি নিয়েও ক্ষুব্ধ মোহনবাগান কোচ, ডুরান্ডের সেমিতে সামনে কে?
-
লোকসভা ভোটের আগে বিজেপিতে ‘সংঘ-শক্তি’! রাম মাধবের প্রত্যাবর্তনে বাড়ছে আরএসএস-এর গুরুত্ব