সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার বিশ্বকাপে (ICC ODI World Cup 2023) ধুন্ধুমার। আহমেদাবাদে ভারত-পাক (India vs Pakistan) হাইটেনশন ম্যাচ। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বারুদে ঠাসা ভারত-পাক ম্যাচের আগে সঙ্গীতানুষ্ঠানের আয়োজন থাকছে। সেই সঙ্গীতানুষ্ঠানে পারফর্ম করার কথা নামী শিল্পীদের। যদিও তাঁদের নাম প্রকাশ করা হয়নি।
গুজরাট ক্রিকেট সংস্থার সচিব অনিল প্যাটেল জানিয়েছেন, ভারত-পাক ম্যাচে উপস্থিত থাকবেন গোল্ডেন টিকিট প্রাপকরা। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড গোল্ডেন টিকিট তুলে দিয়েছে শচীন তেণ্ডুলকর, রজনীকান্ত এবং অমিতাভ বচ্চনের হাতে। তাঁরা তো উপস্থিত থাকবেনই ম্যাচে, সেই সঙ্গে একাধিক ভিআইপি-ও হাজির থাকবেন বলে জানানো হয়েছে।
[আরও পড়ুন: বিশ্বকাপেও ইজরায়েল-হামাস সংঘর্ষের ছায়া, গাজার ‘ভাইবোন’দের জয় উৎসর্গ রিজওয়ানের]
বলিউড তারকাদের নিয়ে অনুষ্ঠানটি শুরু হবে দুপুর ১২টা ৪০ মিনিটে। শেষ হবে ১ টা ১০ মিনিটে। বাচ্চাদের হাত ধরে দুই দেশের ক্রিকেটাররা মাঠে নামবেন বলে জানানো হয়েছে।
[আরও পড়ুন: উইকেট পেয়েই নয়া কায়দায় সেলিব্রেশন, কাকে অনুকরণ করলেন বুমরাহ?]
সর্বশেষ খবর
-
ফের রণক্ষেত্র মণিপুর, স্কুলের প্রধানশিক্ষক-সহ ৫ জনের রক্তে লাল হল মাটি!
-
‘বেঁচে আছে তো?’ বেড়াতে গিয়ে বিধ্বস্ত নেপালে নিঁখোজ কলকাতার ৬! উৎকণ্ঠায় পরিবার
-
মুহূর্তে ‘জলরাক্ষস’ গ্রাস করল স্ত্রী-পুত্রকে! নেপালের ব্যবসায়ীর দু’চোখে এখনও আতঙ্ক ও বিষাদ
-
ক্যামাক স্ট্রিটে ফের ঝুলল ‘বেআইনি’ হোর্ডিং! ‘যতদূর যেতে হয়, যাব’ পুলিশের সঙ্গে গাজোয়ারির পর হুঁশিয়ারি অভিষেকের
-
মহারাষ্ট্র পিএসসি পরীক্ষার প্রশ্ন ‘ফাঁস’! ব্যর্থ প্রেমকাহিনিতেই প্রকাশ্যে কেলেঙ্কারি