সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের আতিথেয়তায় মুগ্ধ হয়েছিলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। হায়দরাবাদে তাঁরা সমাদৃত হয়েছেন। এমনকী হায়দরাবাদ থেকে আহমেদাবাদে যাওয়ার সময়ে মাঝআকাশে বিমানসেবিকারা পাক দলকে এগিয়ে দেন কেক। সেই কেক কাটেন পাক ক্রিকেটাররা। কিন্তু আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে তাল কাটল। টসের সময়ে পাক দলের অধিনায়ক বাবর আজমের উদ্দেশে উড়ে আসে ব্যাঙ্গাত্মক শিস, টীপ্পনী।
টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। রবি শাস্ত্রীর সঙ্গে হিটম্যান কথা বলার পরে পাক অধিনায়ককে প্রশ্ন করেন শাস্ত্রী। সেই সময়ে বাবর আজমকে উদ্দেশ্য করে টীকা টীপ্পনী করা হয়। ব্যঙ্গাত্মক আওয়াজ ভেসে আসে গ্যালারি থেকে। তবে দর্শকদের এহেন ব্যঙ্গাত্মক টীকা টীপ্পনীতে কোনও মন্তব্য করেননি বাবর আজম।
[আরও পড়ুন:ICC ODI World Cup 2023: বিরাট ম্যাচ দেখতে আহমেদাবাদে অনুষ্কা, মাঝআকাশে সেলফি তুললেন শচীনের সঙ্গে]
টসের সময়ে বাবর আজমকে বলতে শোনা গিয়েছে, ”আমরা দুটো ভালো জয় পেয়েছি। আর এই জয়ের ফলে আমরা আত্মবিশ্বাসী। মোমেন্টামও আমাদের সঙ্গেই। স্টেডিয়াম পরিপূর্ণ। আমরা উপভোগ করছি। মাঠে ভালো ক্রিকেট তুলে ধরতে চাই।”
হায়দরাবাদ থেকে পুরোদস্তুর সমর্থন পেয়েছে পাকিস্তান। আহমেদাবাদের এহেন আচরণে বিস্মিত হতে পারেন বাবর। ধারাভাষ্যকার গৌতম গম্ভীর কিন্তু সমালোচনা করেছেন দেশের অনুরাগীদের এহেন আচরণের। তিনি বলেছেন, ”নিজের দেশকে সাপোর্ট করতেই পারেন দর্শকরা, তাই বলে প্রতিপক্ষ দলকে কটাক্ষ করা উচিত নয়। এমন আচরণ মেনে নিতে পারলাম না।”
[আরও পড়ুন: টিম ইন্ডিয়ার টাইগার কে? ভারত-পাক ম্যাচের আগে খোলসা করলেন সলমন]
সর্বশেষ খবর
-
এসআইআরে সেরা বিএলও, এবার ৭ দিনেই জনগণনার কাজ শেষ করলেন কালনার শিক্ষক
-
প্রযোজক-পরিচালকদের সঙ্গে উদ্দাম যৌনতা! নায়িকা বউমাকে শায়েস্তা করতে গোয়েন্দা লাগাল শ্বশুরবাড়ি
-
আরশোলাই বন্ধু! চলে যেতেই নিঃসঙ্গ জাপানের প্রধানমন্ত্রী, বললেন, ‘একাকিত্বে ভুগছি’
-
উচ্চস্বরে বাজছিল ডিজে! মন্দিরে পুজো দিতে গিয়ে মৃত্যু বৃদ্ধার
-
৫ বছর পর ফের খুলল পথ, কেমন হল রোমাঞ্চকর কৈলাস মানস সরোবর যাত্রা?