সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একজন অনেক বছর আগেই বিশ্ব ক্রিকেটে ‘কিং কোহলি’ আখ্যা পেয়েছেন। আর একজনকে বলা হচ্ছে ভারতীয় ক্রিকেটের ‘প্রিন্স’। আজ বিরাট কোহলির (Virat Kohli) ৩৫তম জন্মদিন। এমন বিশেষ দিনে আবার ইডেন গার্ডেন্সের (Eden Gardens) বাইশ গজে টিম ইন্ডিয়ার (Team India) বিরুদ্ধে নামছে দক্ষিণ আফ্রিকা (South Africa)। এমন মুহূর্তকে আরও রাঙিয়ে তোলার জন্য এবার বিরাটকে শুভেচ্ছা জানালেন শুভমান গিল (Shubman Gill)। সেই ভিডিও আইসিসি সোশাল মিডিয়াতে তুলে ধরেছে।
শুভমান বলেছেন, “বিরাটের ভাইয়ের সবচেয়ে বড় গুণ হল ওঁর মধ্যে রান করার খিদে এখনও একই রকম বজায় রয়েছে। ওঁর মতো প্যাশন আর কারও মধ্যে দেখতে পাইনি।”
View this post on Instagram
[আরও পড়ুন: জন্মদিনেই কি ৪৯তম শতরান? ইডেনে কেমন রেকর্ড বিরাটের?]
হার্দিকের বক্তব্য, “দলের ফিটনেস কালচার কীভাবে আমদানি করতে হয় সেটা আমাদের বিরাট শিখিয়েছে। বিরাট ক্রিকেটের বাইরে আর কিছুই বুঝতে পারে না। সেটা আমাদের সবাইকে উদ্বুদ্ধ করেছে।”
অধিনায়ক বিরাটের যুগে বেশ কয়েকটি টেস্টে বাদ গিয়েছিলেন অশ্বিন। সেটা নিয়ে দুই ম্যাচ উইনারের সম্পর্কের মধ্যে নাকি ফাটল ধরেছিল! সেই অশ্বিনও তাঁর সতীর্থকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। একইসঙ্গে বিরাটের প্রতি মুগ্ধ দ্রাবিড়।
[আরও পড়ুন: মহা ম্যাচে কেমন হবে ইডেনের পিচ? ভারতীয় দলের প্রথম একাদশে কারা?]
সর্বশেষ খবর
-
বিশ্বকাপের প্রথম ডোপপাপী ও এক স্বৈরশাসকের ভয়ংকর গল্প
-
আয়ুষ্মান ভবঃ, ঘুম থেকে উঠে এই ৫ অভ্যাস বদলে দেবে জীবনের মান! বলছেন চিকিৎসকরা
-
বারাকপুরে জোড়া ধাক্কা তৃণমূলে, ভাঙল গ্রাম পঞ্চায়েত, ইস্তফা পুরসভার চেয়ারম্যানেরও
-
বাংলাদেশে ঢুকলেই ‘খুন’ করা হবে! ‘জিরো পয়েন্টে’ থাকা ১২ বাংলাদেশিকে ফেরাল ‘মানবিক’ বিএসএফ
-
ফরাক্কায় হেরোইন ল্যাব! ৪ মহিলা-সহ ৭ গ্রেপ্তার, পলাতক বিহারের মূল পাণ্ডা