Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ১২ জুন ২০২৬
ICC

কেপটাউনের পিচ অসন্তোষজনক, রোহিতের বিস্ফোরণের পরই রেটিং আইসিসির

কেপটাউনের এই পিচেই একদিনে ২৩ উইকেট পড়েছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৯, ২০২৪, ১৬:৩৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৯, ২০২৪, ১৬:৩৬

options
link
কেপটাউনের পিচ অসন্তোষজনক, রোহিতের বিস্ফোরণের পরই রেটিং আইসিসির zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিনে পড়েছিল ২৩ উইকেট। পেসারদের দাপটে মাত্র ৬৪২ বলে শেষ হয়ে গিয়েছিল টেস্ট। কেপ টাউনের টেস্টের সেই পিচকে তুলোধনা করেছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। এবার পিচ নিয়ে তোপ দাগল আইসিসিও (ICC)। ক্রিকেটের নিয়ামক সংস্থার তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, নিউল্যান্ডের পিচ অসন্তোষজনক। ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার মাঠটিকে।

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজের (India vs South Africa) দ্বিতীয় টেস্ট খেলা হয় কেপটাউনে। ম্যাচের প্রথম দিনেই দুই দলের ২৩টি উইকেট পড়ে। প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৫৫ রানে অলআউট হয়ে যায় প্রোটিয়া বাহিনী। জবাবে ব্যাট করতে নেমে ১৫৩ রানে শেষ হয়ে যায় ভারতও। দিনের শেষে ফের তিন উইকেট হারিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা। পেসারদের ঝুলিতে যায় ২২টি উইকেট। পরের দিন দ্বিতীয় সেশনেই খেলা শেষ হয়ে যায়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ক্লেটনের জোড়া গোল, সুপার কাপে সুপার শুরু ইস্টবেঙ্গলের]

ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে এসে ক্ষোভ উগরে দিয়েছিলেন রোহিত। ভারত অধিনায়ক বলেন, ”এই ম্যাচ কোন পিচে খেলা হল, তা তো আমরা সকলেই দেখলাম। এই ধরনের পিচে খেলতে আমার ব্যক্তিগতভাবে কোনও সমস্যা নেই। তবে এরপর ভারতের পিচ নিয়ে যেন কেউ কোনও কথা বলতে না আসে। এরপর আর ভারতের পিচ নিয়ে কারওর কথা বলা মানায় না।”

মঙ্গলবার কেপটাউনের পিচের রেটিং প্রকাশ করে আইসিসি। বলা হয়, রোহিত শর্মা ও ডিন এলগার দুই অধিনায়কই মনে করেন যে পিচটা খেলার অযোগ্য ছিল। তাঁদের সঙ্গে কথা বলেই রিপোর্ট জমা দিয়েছেন ম্যাচ রেফারি ক্রিস ব্রড। তার ভিত্তিতেই কেপটাউনের পিচকে অসন্তোষজনক তকমা দিয়েছে আইসিসি। একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে কেপটাউনকে।

[আরও পড়ুন: কবে আবার বল হাতে নামবেন? নিজেই বড় আপডেট দিলেন মহম্মদ শামি]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.