ভারত অনূর্ধ্ব ১৯: ২৯৭/৫ (শচীন ১১৬, উদয় ১০০, গুলশান ৩/৫৬)
নেপাল অনূর্ধ্ব ১৯: ১৬৫/৯ (দেব ৩৩, সৌম্য ২৯/৪, আর্শিন ১৮/২)
ভারত অনূর্ধ্ব ১৯ দল ১৩২ রানে জয়ী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরও একটা অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের (ICC U19 Mens Cricket World Cup) সেমিফাইনালে জায়গা করে নিল ভারতের অনূর্ধ্ব ১৯ দল (India Under-19s)। শুক্রবার, ২ ফেব্রুয়ারি নেপালের অনূর্ধ্ব ১৯ দলকে (Nepal Under-19s) ১৩২ রানে হারিয়ে চলতি কাপ যুদ্ধের শেষ চারে চলে গেল ‘মেন ইন ব্লু; ব্রিগেড। উদর শরণ (Uday Saharan) ও শচীন দাসের (Sachin Dhas) শতরানের পর, বল হাতে কামাল দেখালেন সৌম্য পান্ডে (Saumy Pandey)। ফলে ভারতের জয় পেতে অসুবিধা হয়নি।
প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ২৯৭ রান তোলে ভারত। অধিনায়ক উদয় ১০৭ বলে ১০০ রান করেন। তাঁর ইনিংসে ছিল ৯টি চার। এর পাশাপাশি শচীন ১০১ বলে ১১৬ রান করেন। তিনি মেরেছিলেন ১১টি চার ও ৩টি ছক্কা। ৬২ রানে ৩ উইকেট চলে যাওয়ার পর চতুর্থ উইকেটে দুজন ২১৫ রান। সেখানেই বদলে যায় ম্যাচের পরিস্থিতি। বিপক্ষের বাঁহাতি স্পিনার গুলশান ঝাঁ ৫৬ রানে ৩ উইকেট নেন।
[আরও পড়ুন: ‘যশস্বী ভব!’, রেকর্ডে ভাগ বসাতেই তরুণ জসওয়ালকে বিশেষ বার্তা দিলেন শচীন]
জবাবে ২৯৮ রান তাড়া করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে নেপাল। সৌম্য ও আর্শিন দুরন্ত বোলিং করেন। সৌম্য ২৯ রানে ৪ উইকেট নেন। আর্শিনের ঝুলিতে আসে ১৮ রানে ২ উইকেট। ফলে তাসের ঘরের মতো ভেঙে যায় বিপক্ষের ব্যাটিং। নেপালকে ৯ উইকেটে ১৬৫ রানে আটকে দিতেই শেষ চারে চলে গেল বিরাট কোহলি-রোহিত শর্মাদের আগামী প্রজন্ম।
[আরও পড়ুন: কতটা ফিট হলেন জাদেজা? তৃতীয় টেস্ট খেলতে পারবেন? দেখুন ভাইরাল ভিডিও]
সর্বশেষ খবর
-
মাত্র তিনদিনেই শেষ কাজ! এসআইআরের মতোই জনগণনাতেও নজির সাঁইথিয়ার শিক্ষকের
-
রাতের আকাশে বেগুনির খেলা! স্পেস স্টেশন থেকে নবরূপ দেখালেন নভোশ্চর
-
হকি বিশ্বকাপে ডাচেদের বিরুদ্ধে হার, শেষ চারে ওঠার স্বপ্ন প্রায় শেষ ভারতের
-
বুকে পেসমেকার, ধূমপানে না চিকিৎসকদের! অসুস্থ বিমান সিগারেট ছাড়বেন? চিন্তিত কমরেডরা
-
১২ বছর নেকড়েদের পালে বড় হয়েছেন, ৮০ বছর বয়সে প্রয়াত স্পেনের ‘মোগলি’