সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অন্তত ৭০ হাজার কোটি টাকার জুয়া ধরা হয়েছে বিশ্বকাপ ফাইনালে। সূত্রের খবর, জুয়ার ইতিহাসে সমস্ত নজির ভেঙে দিতে চলেছে ভারত বনাম অস্ট্রেলিয়া (India vs Australia) মেগা ম্যাচ। ৫০০টি বেটিং সাইট থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জানা গিয়েছে, অন্তত ৭০ হাজার কোটি টাকা বাজি ধরা হচ্ছে এই ম্যাচের উপর। অধিকাংশই মনে করছেন, বিশ্বকাপ (ICC World Cup 2023) ট্রফি আসবে ভারতের হাতেই। প্রসঙ্গত, বিশ্বকাপ থেকে শুরু করে দ্বিপাক্ষিক সিরিজ- সব ক্ষেত্রেই এখন বেটিংয়ের রমরমা।
চলতি বিশ্বকাপের (ICC World Cup Final) শুরু থেকেই বিশাল অঙ্কের বেটিং চলছে নানা ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে। ভারত-পাক ম্যাচে চল্লিশ হাজার কোটি টাকা ছুঁয়েছিল বেটিংয়ের অঙ্ক। এখনও পর্যন্ত সেটাই ছিল জুয়ার দুনিয়ায় নজির। কিন্তু বিশ্বকাপ ফাইনাল সেই অঙ্ককেও টপকে যেতে চলেছে। সারা বিশ্বে অন্তত ৭০ হাজার টাকার বেটিং হবে এই ম্যাচে। জুয়াড়িদের অধিকাংশই মনে করছেন, ফাইনাল জিতে বিশ্বকাপ হাতে তুলবে ভারতই।
[আরও পড়ুন: পাক বধের পিচেই ফাইনাল, মেগা ম্যাচের আগে উইকেট নিয়ে কী বলছেন কামিন্স?]
ফাইনাল নিয়ে আরও বেশ কয়েকটি ভবিষ্যদ্বাণী করছে বেটিং দুনিয়া। অধিকাংশের মতে, লো স্কোরিং ম্যাচ হতে চলেছে ফাইনালে। ২৫০ থেকে ৩০০ রান তুলতে পারে দুই দল। তবে কয়েকজনের মতে, তিনশো রানের গণ্ডিও পেরতে পারে ভারত। খুব কম সংখ্যকই মনে করছেন যে চারশো রান পার হতে পারে। বেটিং দুনিয়ার অনুমান, ফাইনালে টস জিতবেন রোহিত। তার পর ব্যাট করতে নামবে ভারত।
বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্সের পরেও বিরাট কোহলি বা মহম্মদ শামির উপরে ভরসা রাখছেন না জুয়াড়িরা। তাঁদের মতে, ফাইনালে নজর কাড়বেন রোহিত শর্মা ও সূর্যকুমার যাদব। বল হাতে দাপট দেখাবেন মহম্মদ সিরাজ ও জশপ্রীত বুমরাহ, এমনটাই মনে করছে বেটিং মহল। শেষ হাসি ফুটবে কার মুখে? উত্তর ১৯ নভেম্বর।
[আরও পড়ুন: চোট সারিয়ে দুরন্ত উইকেটকিপিং, রাহুলের কামব্যাকের গোপন রহস্য ফাঁস?]
সর্বশেষ খবর
-
‘বিজেপির মন্ত্র আমি নয় আমরা’, সরকারি কাজের মূল্যায়নে দলের নজরদারি চান মুখ্যমন্ত্রী শুভেন্দু
-
অঙ্গনওয়াড়ির খাবারে আস্ত সাপ! সেই খাবারের প্যাকেট দেওয়া হল অন্তঃসত্ত্বাকে, তারপর…
-
বিশ্রী ফলের পরেও তৃণমূলে গুরুত্বহীন উত্তর, মমতার গড়া কমিটিতে শুধু গৌতম
-
অভিষেকেই ঘূর্ণি সুথারের, দ্বিতীয় দিনেই জয়ের গন্ধ পাচ্ছে টিম ইন্ডিয়া
-
পর্বতারোহীদের তাবু-স্লিপিং ব্যাগেও দুর্নীতি! এভারেস্টে মৃতদের খুঁজতে টাকা দেননি অরূপ? বিস্ফোরক পিয়ালি