Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বুধবার
  • ১০ জুন ২০২৬
ICC World Cup 2023

ভারত বিশ্বকাপ জিতলেই ১০০ কোটি উপহার! বিরাট ঘোষণা ব্যবসায়ীর

১০০ কোটি টাকা কাদের দেবেন ওই ব্যবসায়ী?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১৮, ২০২৩, ১৭:৫০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১৮, ২০২৩, ১৭:৫০

options
link
ভারত বিশ্বকাপ জিতলেই ১০০ কোটি উপহার! বিরাট ঘোষণা ব্যবসায়ীর zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিকেট ভারতে ধর্মের মতো। এ দেশে ক্রিকেটীয় তারকারা পূজিত হন ঈশ্বররূপে। এ দেশে ক্রিকেটীয় সাফল্যও উদযাপিত হয় উৎসবের মতোই। উৎসব হবে আর তাতে উপহার থাকবে না, সেটা তো হয় না। তাই বিশ্বকাপ ফাইনালের (ICC World Cup 2023) আগেই বিরাট ঘোষণা করে দিলেন ব্যবসায়ী পুনীত গুপ্তা।

অনলাইন প্লাটফর্ম অ্যাস্ট্রোটকের (Astrotalk) প্রতিষ্ঠাতা এবং সিইও পুণীত গুপ্তা ঘোষণা করেছেন, রবিবাসরীয় মহারণে ভারত যদি জেতে, তাহলে তিনি ১০০ কোটি টাকা বিলিয়ে দেবেন। কারা পাবে সেই টাকা? অ্যাস্ট্রোটকের সিইও ঘোষণা করেছেন, ভারত বিশ্বকাপ জিতলে তিনি অ্যাস্ট্রোটকের সমস্ত ইউজারের অ্যাকাউন্টে এই ১০০ কোটি টাকা বিলিয়ে দেবেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: অধিনায়কের সঙ্গে বোঝাপড়ার কারণেই ভয়ংকর শামি, বললেন রায়না]

পুনীত গুপ্তা (Puneet Gupta) লিংকডিনে একটি আবেগঘন পোস্ট করেছেন। তাতে ২০১১ বিশ্বকাপের নস্ট্যালজিয়া ধরা পড়েছে। লিংকডিন পোস্টে পুনীত বলছেন, “২০১১ বিশ্বকাপে আমি কলেজে পড়তাম। ওই দিনটা আমার জীবনের সবচেয়ে আনন্দের দিনের মধ্যে একটা। ফাইনালের আগের দিন ঠিকমতো ঘুমটাও হয়নি। সারারাত ধরে ম্যাচের জন্য কৌশল ভাবছিলাম।” পুনীত জানিয়েছেন, সেসময় তাঁর আনন্দ ভাগ করে নেওয়ার মতো বিশেষ কেউ ছিল না। কিন্তু এবার সেই আনন্দ তিনি ভাগ করে নেবেন তাঁর প্ল্যাটফর্মের ইউজারদের মধ্যে।

[আরও পড়ুন: আমহার্স্ট স্ট্রিট কাণ্ড: পরিবারের হাতে দেহ তুলে দেওয়ার নির্দেশ, অবরোধে সাফ ‘না’ হাই কোর্টের]

১০০ কোটি টাকার উপহার! শুনলে পাগলামো মনে হতে পারে। তবে ক্রিকেটের প্রতি ভালোবাসা তো পাগলামোই! অবশ্য পুনীতের এই ঘোষণার একটা বাণিজ্যিক দিকও আছে। মালিক ১০০ কোটি দেবেন শুনে রাতারাতি তাঁর সংস্থা অ্যাস্ট্রোটকের ইউজার সংখ্যা অনেকটা বেড়ে যেতে পারে। সম্ভবত সেই অঙ্কটাও মাথায় রয়েছে ভারতীয় ব্যবসায়ীর।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.