Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
IND vs ENG

তৃতীয় টেস্টে জোড়া রেকর্ডের হাতছানি অশ্বিনের সামনে, কেমন হবে রাজকোটের উইকেট?

রাজকোটের পিচে ম্যাজিক দেখাতে পারবেন অশ্বিন?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৩, ২০২৪, ১৫:৫২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৩, ২০২৪, ১৫:৫২

options
link
তৃতীয় টেস্টে জোড়া রেকর্ডের হাতছানি অশ্বিনের সামনে, কেমন হবে রাজকোটের উইকেট? zoom
কুম্বলের নজির নিজের নামে করার অপেক্ষায় অশ্বিন। ফাইল চিত্র

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজকোটের স্পিন সহায়ক বাইশ গজে ইংল্যান্ডের বিরুদ্ধে (IND vs ENG) জোড়া রেকর্ড গড়ার অপেক্ষায় রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। এই মুহূর্তে ৯৭টি টেস্টে ৪৯৯টি উইকেট পেয়েছেন অশ্বিন। আর মাত্র একটি উইকেট নিলেই বিশ্বের নবম ও টিম ইন্ডিয়ার (Team India) দ্বিতীয় বোলার হিসেবে টেস্টে ৫০০টি উইকেট নেওয়ার নজির গড়বেন তিনি। ভারতীয় বোলারদের মধ্যে টেস্টে সবথেকে বেশি উইকেট নিয়েছেন অনিল কুম্বলে (Anil Kumble)। ১৩২টি টেস্টে তাঁর উইকেট সংখ্যা ৬১৯। তবে জোড়া রেকর্ডের অপেক্ষায় থাকলেও, অশ্বিনের ফর্ম কিন্তু আহামরি নয়। 

এখানেই শেষ নয়। ঘরের মাঠে টেস্টে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার ক্ষেত্রেও শীর্ষে রয়েছেন কুম্বলে। ৬৩টি টেস্টে সবচেয়ে বেশি ৩৫০টি উইকেট নিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। সেখানে ৫৭টি টেস্টে ৩৪৬টি উইকেট নিয়ে দুই নম্বরে রয়েছেন অশ্বিন। ফলে আর মাত্র পাঁচটি উইকেট নিলেই, ঘরের মাঠে লাল বলের ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার নজিরও গড়ে ফেলবেন অভিজ্ঞ অফ স্পিনার।

Advertisement

আরও পড়ুন: ‘বউদি তুমি মোটা!’ কটাক্ষ শুনতেই চটে লাল বুমরাহর স্ত্রী

মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni) থেকে বিরাট কোহলি (Virat Kohli)। আর এখন রোহিত শর্মা (Rohit Sharma)। ঘরের মাঠে টেস্ট সিরিজে ভারতের সব অধিনায়কের প্রধান অস্ত্র হলেন অশ্বিন। বিদেশি দল ভারত সফরে এলেই, অশ্বিনের স্পিনের ছোবলে ঘায়েল হয়ে যায়। এটাই গত কয়েক বছর দেখা গিয়েছে। তবে এবার ইংল্যান্ডের বিরুদ্ধে গত দুই ম্যাচে তারকা অফ স্পিনারকে তাঁর চেনা ছন্দে দেখা যাচ্ছে না।

বেন স্টোকসদের বিরুদ্ধে হায়দরাবাদ টেস্টের প্রথম ইনিংসে ৬৮ রানে ৩ উইকেট নেওয়ার পর, দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ১২৬ রানে ৩ উইকেট। এর পর বিশাখাপত্তনম টেস্টের প্রথম ইনিংসে ৬১ রান দিলেও কোনও উইকেট পাননি। তবে দ্বিতীয় ইনিংসে তাঁর ঝুলিতে এসেছিল ৭২ রানে ৩ উইকেট। এহেন অশ্বিন রাজকোটের পিচে তাঁর স্পিন ম্যাজিক কি দেখাতে পারবেন? সেটা দেখার অপেক্ষায় ক্রিকেট দুনিয়া।

[আরও পড়ুন: মেসি কি প্যারিস অলিম্পিকে খেলবেন? চলে এল বড় আপডেট]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.