সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার ভারত-পাকিস্তান মহারণে কি বাদ সাধতে পারে বৃষ্টি? আহমেদাবাদের আবহাওয়ার পূর্বাভাস বলছে, সে সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
এমনিতে শুক্রবার সকাল থেকে আহমেদাবাদের আকাশ ঝকঝকে। সেই সঙ্গে বাড়তি পাওনা গরম আর লু। কিন্তু হাওয়া অফিস বলছে, শনিবার পরিস্থিতি কিছুটা বদলালেও বদলাতে পারে। আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী, শনিবার আহমেদাবাদে হালকা হলেও বৃষ্টির (Met Dept) সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের এক কর্তা জানিয়েছেন, শনিবার আহমেদাবাদে বৃষ্টি হতে পারে। পরের পাঁচ দিন সেই সম্ভাবনা নেই। তবে আকাশ মেঘলা থাকবে। সেই সঙ্গে শহরতলিতেও বৃষ্টি হবে।
[আরও পড়ুন: বিশ্ব ক্ষুধা সূচকে আরও নামল ভারত! কেন্দ্রকে তোপ বিরোধীদের]
অর্থাৎ হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সেভাবে ভারী বৃষ্টির আশঙ্কা না থাকলেও হালকা বৃষ্টি হতেই পারে। সেই সঙ্গে আকাশ মেঘলা থাকবে। যা খেলার ফলাফলে বিরাট প্রভাব ফেলতে পারে। কারণ মেঘলা আকাশে অনেক সময় পেস বোলাররা খানিকটা হলেও বাড়তি সুবিধা পান। সুইং পান। যা পাক পেসারদের সুবিধা দেবে। তবে আকাশ যদি মেঘলা থাকে তাহলে বুমরাহ (Jasprit Bumrah), মহম্মদ সিরাজরাও সাহায্য পাবেন।
[আরও পড়ুন: ‘এমন পরিস্থিতি কোনও দিন দেখিনি’, ইজরায়েল থেকে ফিরে স্বস্তির নিঃশ্বাস ভারতীয়দের]
এবারের বিশ্বকাপের (Ind vs Pak World Cup 2023) কোনও উদ্বোধনী অনুষ্ঠান হয়নি। শনিবার ভারত-পাক ম্যাচের আগে তাই একটি মেগা সংগীতানুষ্ঠানের আয়োজন করেছে ভারতীয় বোর্ড। দুপুর সাড়ে ১২টা নাগাদ ওই অনুষ্ঠানে পারফর্ম করবেন অরিজিত সিং, শংকর মহাদেবনরা। কিন্তু বৃষ্টি হলে বোর্ডের সব পরিকল্পনায় প্রশ্নচিহ্ন পড়ে যেতে পারে।
সর্বশেষ খবর
-
‘আমরা আসছি’, ভারত সফরের আগে সোশাল মিডিয়ায় বিশেষ বার্তা ব্রাজিল দলের
-
প্রোমোটারের কাছ থেকে ১ লক্ষ টাকা ঘুষ! কনস্টেবলকে হাতেনাতে ধরল দুর্নীতি দমন শাখা
-
বাংলার পর অসমের মামলাতেও জামিন, ১৩ বছর পর বিরাট স্বস্তিতে সারদা কর্তা সুদীপ্ত সেন
-
পুকুরে ভেসেই কাটছিল জীবন! অনন্ত আম্বানির হস্তক্ষেপে মুম্বইয়ে চিকিৎসা পাচ্ছে মুর্শিদাবাদের সেই ইকবাল
-
এবার রাজ্য ও জাতীয় টেবিল টেনিস দলকে স্পনসর করবে রাজ্যের পর্যটন দপ্তর! বড়সড় ইঙ্গিত মন্ত্রীর