সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত বাবার প্রতি আবেগঘন পোস্ট করলেন ভারতের তারকা পেসার জশপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে নেই তিনি।
মাঠে তিনি বল হাতে চমক দেখাচ্ছেন না ঠিকই কিন্তু সোশাল মিডিয়ায় তাঁর পোস্ট নিয়ে চর্চা হচ্ছে নিরন্তর। বুমরাহ লিখেছেন, তাঁর বাবার না থাকা চিরকাল অনুভূত হবে। তাঁর বাবা এই পৃথিবী ছেড়ে চলে গেলেও তিনি রয়ে গিয়েছেন বুমরাহদের সঙ্গেই। ভারতের তারকা বোলারের উপলব্ধি এমনটাই।
[আরও পড়ুন: ১৬ ছক্কায় ফিন অ্যালেনের বিশ্বরেকর্ড, কিউয়ি ঝড়ে উড়ে গেল পাকিস্তান]
জশপ্রীত বুমরাহ ইনস্টাগ্রামে পোস্ট করে লিখেছেন, ”আমাদের জীবনে তোমার অনুপস্থিতি চিরকাল অনুভূত হবে। বাবা হওয়ার পরে বুঝতে পারি বাবার আবেগ। আমার জীবনে আমি সেই অভাব বোধ করি। তোমার সঙ্গে কাটানো সুন্দর সুন্দর সব মুহূর্তগুলো মনে করতে চাই। আশা রাখি তুমি রয়ে গিয়েছ আমাদের সঙ্গেই।”
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুম্যাচের টেস্ট সিরিজ খেলার পরে আফগানদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে আবার দলে ফিরবেন বুমরাহ। ২৫ জানুয়ারি শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট।
View this post on Instagram
[আরও পড়ুন: রামমন্দিরই স্বপ্ন! বাবরি ধ্বংসের পর ৩১ বছর খালি পায়ে সাইকেলে দেশভ্রমণ দামোদরজির]
সর্বশেষ খবর
-
‘একটাও বাঁধ ভাঙেনি, ভালো কাজ ডিভিসির’, বন্যা পরিস্থিতিতে কতটা প্রস্তুত রাজ্য? বার্তা শুভেন্দুর
-
কোহলিপুত্র অকায়ের ‘কাকা’ গিল, ডাক পড়ল ভাইপোর স্কুলেও! বিশ্বাস না হলে দেখুন ভিডিও
-
ফরাক্কায় ধসে আটকে পড়া যাত্রীদের ট্রেনেই খাবারের ব্যবস্থা, বিনামূল্যে অতিরিক্ত বাসের ব্যবস্থা, জানালেন শুভেন্দু
-
মেয়েদের ঘরবন্দি থাকাই নিয়ম! বলেছিলেন মৌলবি, প্রকাশ্যে সমালোচনা করে চাপে কেরলের মুখ্যমন্ত্রী
-
বিপজ্জনক! অবিলম্বে খালি করতে হবে অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস, নোটিস দমকলের