সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিউজিল্যান্ডকে হারিয়ে মহিলাদের বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। আজ নিয়মরক্ষার ম্যাচে ভারতের প্রতিপক্ষ বাংলাদেশ, যারা ইতিমধ্যেই বিদায় নিয়েছে। ভারত চাইছে, এই ম্যাচের মাধ্যমে সেমিফাইনালের প্রস্তুতি চূড়ান্ত করে ফেলতে। এই ম্যাচে ভারতের উইকেটরক্ষক রিচা ঘোষের খেলা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। তিনি খেলবেন কি না, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে ভারতের বোলিং কোচ আবিষ্কার সালভি বলেন, “এ দিন সাংবাদিক বৈঠকে রিচা প্রসঙ্গে সালভি বলেন, “রিচা ভালো আছে। মেডিক্যাল টিম ওর উপর সব সময় নজর রাখছে। ওকে নিয়ে আলোচনা চলছে। এখন কী অবস্থা জানা নেই। ও ভালোই আছে।”
অর্থাৎ বোঝাই যাচ্ছে যে, সালভির কথায় রিচা সম্পর্কে কোনও স্পষ্টতা নেই। অন্যদিকে, বিকল্প উইকেটরক্ষক উমা ছেত্রীকে অনুশীলন করতে দেখা গিয়েছে উমা ছেত্রীকে। উল্লেখ্য, নিউজিল্যান্ড ম্যাচে রেণুকা সিংয়ের একটা ওয়াইড বল গ্রিপ করার বাঁ-হাতের আঙুলে চোট পান রিচা। চোট নিয়েও কিছুক্ষণ উইকেটকিপিং চালিয়ে যান। পরে অবশ্য রিচা মাঠ ছেড়ে উঠে যাওয়ার পর উমা ছেত্রী কিপিং করেন।
সালভি এ কথাও জানিয়েছেন, গত ম্যাচের ভুল ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে। অনুশীলনে তা নিয়ে কীভাবে আরও ভালো বল করা যায়, তা নিয়েও পরিকল্পনা রয়েছে। তাছাড়াও শিশিরের কথা ভেবে প্রথম দিকে শুকনো বলে অনুশীলন করলেও পরের দিকে ভেজা বলে প্যাকটিস করেছেন হরমনপ্রীতরা। উল্লেখ্য, শেষ চারে ভারতকে কঠিনতম প্রতিপক্ষের মুখোমুখি হতে হচ্ছে। সেমিতে হরমনপ্রীতদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।
সর্বশেষ খবর
-
ভিড়ে ভরা দার্জিলিং নয়, বর্ষায় গন্তব্য হোক কুয়াশায় ঘেরা অফবিট গুজরাটের সাপুতারা
-
যাদবপুরে গেরুয়া বনাম লাল! সংঘাতের জল গড়াল হাই কোর্টে, দ্রুত শুনানির আবেদন নাকচ
-
‘আওয়ারাপন ২’তে চুমু না খেয়েই ম্যাজিক! কেরিয়ারে প্রথম ‘একা’ ১০০ কোটি ছুঁয়ে ‘ফিনিক্স’ ইমরান হাশমি
-
‘জেন জি’র নামে কাশ্মীরে জওয়ানদের ‘হুমকি’ তরুণীর! ক্ষুব্ধ ওমর আবদুল্লা বললেন, ‘সুনাম নষ্ট করবেন না’
-
‘মুখ দেখতে চাইছেন’, অভিষেকের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় ব্যাঙ্ককে তীব্র ভর্ৎসনা হাই কোর্টের