সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহিলাদের এশিয়া কাপের (Asia Cup) ক্রীড়াসূচি প্রকাশ করল এশিয়ান ক্রিকেট কাউন্সিল। ১৯ জুলাই শুরু হচ্ছে এই টুর্নামেন্ট। ২৮ তারিখ ফাইনাল। শ্রীলঙ্কার ডাম্বুলায় বসছে এবারের মহিলাদের এশিয়া কাপ। প্রথমবার আটটি দল অংশ নিতে চলেছে এবারের প্রতিযোগিতায়।
গতবারের চ্যাম্পিয়ন ভারত। এ গ্রুপে ভারতের সঙ্গে রয়েছে পাকিস্তান, নেপাল এবং সংযুক্ত আরব আমিরশাহি। অন্য গ্রুপে রয়েছে, বাংলাদেশ, মালয়েশিয়া, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। ২০২২ সালের টুর্নামেন্টে ৭টি দল অংশ নিয়েছিল এশিয়া কাপে।
[আরও পড়ুন : রিঙ্কুকে দেখে অনুপ্রাণিত, আরসিবিকে ম্যাচ জিতিয়ে স্বীকারোক্তি কার্তিকের]
১৯ জুলাই ভারত অভিযান শুরু করছে। প্রথম ম্যাচে ভারতের সামনে সংযুক্ত আরব আমিরশাহি। একই দিনে পাকিস্তান ও নেপাল মুখোমুখি হচত্ছে। ২১ জুলাই ভারত ও পাকিস্তানের ম্যাচ। ২৩ জুলাই ভারত ও নেপাল ম্যাচ। ২৬ জুলাই সেমিফাইনাল। ২৮ জুলাই ফাইনাল হবে। ভারতের মহিলা দল প্রাধান্য বজায় রাখার চেষ্টা করবে টুর্নামেন্টে।
[আরও পড়ুন : বিরাটের দলের ক্রিকেটারকে ‘আবর্জনা’ বলে বিতর্কে মুরলী কার্তিক, মোক্ষম জবাব আরসিবির]
সর্বশেষ খবর
-
শেষ ধাপে গগনযানের প্রস্তুতি, ৪ মাসের মধ্যে মহাকাশে যাবে ইসরোর চালকহীন রকেট
-
সরকারি স্কুলে অনুপ্রবেশ, মিথ্যে প্রচার! ‘ককরোচ’ অভিজিৎদের বিরুদ্ধে দায়ের এফআইআর
-
তিশা ২.০! এবার প্রতিরক্ষা মন্ত্রকের অন্তঃসত্ত্বা আধিকারিকের রহস্যমৃত্যু, কাঠগড়ায় শ্বশুরবাড়ি
-
হোটেলে ফূর্তি থেকে বিয়ের জল্পনা! আইনি পদক্ষেপের সঙ্গে ক্ষতিপূরণের হুঁশিয়ারি গোবিন্দার
-
‘গলায় গেরুয়া গামছা দিলেই হিন্দুত্ববাদী হওয়া যায় না’, সতর্কবাণী ‘আদি’ বিজেপি নীলাদ্রিশেখরের