Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৩ সেপ্টেম্বর ২০২৬
কোহলি ভারত

অধিনায়ক হিসেবে আজ ইতিহাস গড়ার লক্ষ্যে কোহলি, কেমন থাকবে হ্যামিল্টনের আবহাওয়া?

নিউজিল্যান্ডে আজ বৃষ্টির ভ্রুকুটি!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২৯, ২০২০, ১৩:৪৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২৯, ২০২০, ১৩:৪৩

options
link
অধিনায়ক হিসেবে আজ ইতিহাস গড়ার লক্ষ্যে কোহলি, কেমন থাকবে হ্যামিল্টনের আবহাওয়া? zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ড বরাবরই শক্ত গাঁট। তাদের মাটিতে কখনও সিরিজ জয়ের স্বাদ পায়নি টিম ইন্ডিয়া। কিন্তু বুধবার বদলাতে পারে ইতিহাস। উইলিয়ামসনদের হারিয়ে প্রথমবার সিরিজ পকেটে পুরতে পারে কোহলি অ্যান্ড কোং। যে দলের বিরুদ্ধে ভারতের টি-টোয়েন্টি পরিসংখ্যান সবচেয়ে শোচনীয়, সেই কিউয়িবাহিনীকে হারিয়ে সিরিজ জিতলে অধিনায়ক হিসেবে নয়া রেকর্ডের মালিক হয়ে যাবেন কোহলি। কিন্তু হ্যামিল্টনের আকাশের কী অবস্থা? কেমন থাকবে বুধবারের আবহাওয়া? কোন উইকেটেই বা খেলবেন কোহলিরা? ম্যাচ শুরুর আগে এসব প্রশ্নই ঘুরপাক খাচ্ছে।

সিরিজ পাঁচ ম্যাচের। প্রথম দুটি জিতে ২-০ এগিয়ে ভারতীয় দল। আজ ম্যাচ পকেটে পুরতে পারলে দু’ম্যাচ বাকি থাকতেই সিরিজ টিম ইন্ডিয়ার। আর তাই কোহলি উইনিং কম্বিনেশন ভাঙবেন না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে দলে ট্যাকটিক্যাল বদল আনতে পারেন তিনি। চার নম্বরে শ্রেয়স আইয়ারের পর শিবম দুবেকে না নামিয়ে পাঠাতে পারেন মণীশ পাণ্ডেকে। টি-টোয়েন্টি দলে তিনি সুযোগ পেলেও নিজেকে প্রমাণ করার তেমন সুযোগ পাননি মণীশ। তাই এদিন পাঁচ নম্বরে মণীশকে দেখা যেতেই পারে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ত্যাগির অনবদ্য বোলিং, অস্ট্রেলিয়াকে হেলায় হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিতে ভারত]

rohit

গত বছর ইংল্যান্ড বিশ্বকাপের পর থেকে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অপরাজিত ভারত। সেই ধারাই বজায় রাখতে মরিয়া ক্যাপ্টেন কোহলি। তবে এদিন সামান্য বৃষ্টির ভ্রুকুটি রয়েছে। হ্যামিল্টনের আবহাওয়া এদিন অনেকটাই থাকবে অকল্যান্ডের মতো। দিনের বাকি সময় রোদ ঝলমলে থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ১৬ ডিগ্রি সেলসিয়াস। তবে সকালের দিকে আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। হতে পারে সামান্য বৃষ্টিও। স্থানীয় হাওয়া অফিস জানিয়েছে, ১ মিলিমিটার বৃষ্টি হতে পারে। যদিও তা ম্যাচের উপর কোনও প্রভাব ফেলবে না বলেই আশা।

আর উইকেট? যা খবর, ব্যাটিং সহায়ক পিচই পাবেন কোহলিরা। অর্থাৎ দর্শকরা যে বাউন্ডারি-ওভার বাউন্ডারির ফুলঝুরি দেখতে পাবেন, তা বলাই যায়। ঘরের মাঠে পিছিয়ে থাকা নিউজিল্যান্ডও এদিন জ্বলে উঠতে চাইবে। তাই হ্যামিল্টনের লড়াই যে জমে উঠবে, তা আন্দাজ করাই যায়।

[আরও পড়ুন: ‘টিম বাসে ধোনির সিটে এখন কেউ বসে না’, আবেগঘন ভিডিও পোস্ট চাহালের]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.