Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৫ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ২৩ আগস্ট ২০২৬
India vs Sri Lanka

শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে টস জিতল ভারত, অভিষেক ৩৩ বছরের ক্রিকেটারের

ভারতীয় দলে ওই একটিই বদল হয়েছে। এদিনও সুযোগ পাননি সরফরাজ খান।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৩, ২০২৬, ০৯:৫০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৩, ২০২৬, ০৯:৫০

options
link
শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে টস জিতল ভারত, অভিষেক ৩৩ বছরের ক্রিকেটারের zoom
কলোম্বোয় টসে দুই অধিনায়ক। ছবি: সোশাল মিডিয়া।
Advertisement

কথায় বলে ইটস নেভার টু লেট। কথাটা বোধহয় পুরোপুরি খেটে যায় সারাংশ জৈনের ক্ষেত্রে। আজকের দিনে যেখানে ভারতীয় ক্রিকেটে তারুণ্যের ছটায় মহীরুহদেরও নিজেদের জায়গা নিশ্চিত করার জন্য লড়তে হচ্ছে, সেখানে সারাংশ জৈন ৩৩ বছর বয়সে জাতীয় দলের জার্সিতে অভিষেক করলেন। রবিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে শুরু হওয়া দ্বিতীয় টেস্টে অভিষেক হচ্ছে সারাংশের। এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে টিম ইন্ডিয়া।

সারাংশ ভারতের ঘরোয়া ক্রিকেট সার্কিটে পরিচিত নাম। মধ্যপ্রদেশের হয়ে খেলে ২২২৩ রান করেছেন, গড় ৩১.৭৫। ৫৪টি ম্যাচে উইকেট নিয়েছেন ১৮৮টি। ২০২৫-২৬ রনজি মরশুমে ৭ ম্যাচে ৫১৮ রান করেছেন। তিনটি হাফসেঞ্চুরি ও একটি সেঞ্চুরি আছে। আইপিএলের দুনিয়াতেও লাল বলের ক্রিকেটে মাটি কামড়ে পড়ে আছেন। জুন-জুলাই মাসে শ্রীলঙ্কায় ভারত এ দলের হয়ে দু’টি টেস্ট খেলেছিলেন। সেখানে ৬ উইকেট ও ৭০ রানের একটি ইনিংস খেলেন। অবশেষে জাতীয় দলে ডাক পেলেন সারাংশ। রবিবার তাঁর অভিষেক হচ্ছে। দুর্ভাগ্যজনকভাবে বাদ পড়তে হচ্ছে কুলদীপ যাদবকে। আসলে প্রথম টেস্টে সেভাবে দাগ কাটতে পারেননি কুলদীপ। তাছাড়া তাঁকে খেলাতে গেলে একই ধরনের ৩ জন স্পিনার খেলাতে হচ্ছে। যা সমস্যার। তাই সারাংশকে সুযোগ দিয়েছে ভারত। ভারতীয় দলে ওই একটিই বদল হয়েছে। এদিনও সুযোগ পাননি সরফরাজ খান।

Advertisement

রবিবার কলম্বোতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে টিম ইন্ডিয়া। আসলে গলে স্পিন-সহায়ক পিচ বানিয়েও লাভ হয়নি। বৃষ্টিবিঘ্নিত প্রথম টেস্টে ভারতের কাছে ১৬৫ রানে হারতে হয়েছে শ্রীলঙ্কাকে। তার উপর কলম্বোয় নিয়মিত তিন অভিজ্ঞ ব্যাটার দীনেশ চান্ডিমল, কুশল মেন্ডিস এবং পাথুম নিশঙ্কাকে পাবে না তারা। সেই কারণেই দ্বিতীয় টেস্টে কোনও ঝুঁকি না নিয়ে স্পিন-সহায়ক পিচের বদলে ব্যাটিং সহায়ক উইকেট বানিয়েছে অস্ট্রেলিয়া। অন্তত টসের সময় শুভমান গিল সেটাই দাবি করলেন। সেই ব্যাটিং সহায়ক পিচের সুবিধা নিতেই প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিল ভারত।

ভারতের প্রথম একাদশ: যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, দেবদত্ত পাড়িক্কল, শুভমান গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল, সারাংশ জৈন, মানব সুথার, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.