সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বিরাট জয়। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হওয়ার আগে দ্বিতীয় টেস্টও জিতে দেশে ফিরতে চাইছে টিম ইন্ডিয়া। আর তাই জামাইকায় ভারতের প্রথম একাদশ নিয়ে এখন কৌতূহলী ক্রিকেটপ্রেমীরা।
[আরও পড়ুন: সরানো হল মনোজকে, বাংলার নয়া অধিনায়ক হলেন অভিমন্যু ঈশ্বরণ]
অ্যান্টিগা টেস্টে প্রথম এগারোয় রোহিত শর্মাকে না রাখায় কোহলির সমালোচনায় সরব হয়েছিলেন অনেকেই। দুর্দান্ত ফর্মে থাকা সত্ত্বেও কেন রোহিতকে বসিয়ে হনুমা বিহারীকে বেছে নিয়েছিল টিম ম্যানেজমেন্ট? এ প্রশ্নই উঠেছিল। কিন্তু ক্যাপ্টেনের ভরসার মর্যাদা দিয়ে দ্বিতীয় ইনিংসে ৯৩ রান করেন বিহারী। দলও জেতে রেকর্ড রানে। আর তাতেই নিন্দুকদের যোগ্য জবাব দেন ভারত অধিনায়ক। এমন পরিস্থিতিতে দ্বিতীয় টেস্টেও উইনিং কম্বিনেশন ভাঙতে চাইবেন না কোহলি। এমনটাই মনে করছে ক্রিকেট মহলের একাংশ। তবে অনেকের মতে জামাইকায় অ্যান্টিগার মতো পাটা উইকেট হবে না। সেক্ষেত্রে বোলিং বিভাগে কোনও পরিবর্তন আনতেও পারেন কোহলি। গত ম্যাচে রোহিতের পাশাপাশি বাদ পড়েছিলেন অশ্বিন। এদিন তাঁকে ফেরানো হবে কিনা, সেদিকে নজর থাকবে। তবে তাঁকে দলে নিলে কাকে বসানো হবে, সেটাও বড় প্রশ্ন। কারণ রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরাহ, ইশান্ত শর্মা এবং মহম্মদ শামি, প্রত্যেকেই ভাল ফর্মে রয়েছেন। এদিকে, অজিঙ্ক রাহানে এবং হনুমা বিহারী যা পারফর্ম করেছেন, তাতে শুক্রবার প্রথম একাদশে তাঁদের জায়গা পাকা।
[আরও পড়ুন: ভারতীয় যুবতীর প্রেমে মজেছেন গ্লেন ম্যাক্সওয়েল, চেনেন এই তন্বীকে?]
এদিনও যদি রোহিতকে বাদ রেখে দল সাজানোর সিদ্ধান্ত নেন কোহলি, সেক্ষেত্রে ওপেন করবেন ময়ঙ্ক আগরওয়াল এবং কে এল রাহুল। তিন ও চারে চেতেশ্বর পূজারা এবং বিরাট কোহলি। তবে টপ-অর্ডারের ব্যর্থতার জন্য রোহিতের ফেরার সম্ভাবনা উজ্জ্বল। এবার প্রশ্ন হল উইকেটের পিছনে কে থাকবেন। ঋদ্ধিমান সাহা নাকি ঋষভ পন্থ। সীমিত ওভারে যাঁকে ধোনির উত্তরসূরি হিসেবে ধরা হচ্ছে, তাঁকে টেস্টে সুযোগ করে দেওয়ার জন্য অভিজ্ঞ ঋদ্ধিকে বসিয়ে রাখা হয়েছে। তবে ঋদ্ধিকে এদিন ফেরানো হতেও পারে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। প্রথম টেস্টে টসের পর রোহিত ও অশ্বিনের দল থেকে বাদ পড়ার সিদ্ধান্তের কথা জানিয়ে বিশ্বকে চমকে দিয়েছিলেন কোহলি। এবার তিনি সিদ্ধান্ত নিয়েছেন, তা জানার অপেক্ষাতেই ক্রিকেটভক্তরা।
সর্বশেষ খবর
-
টিকিটাকায় ধরাশায়ী অস্ট্রিয়া, দুর্বার গতিতে বিশ্বকাপের শেষ ষোলোয় স্পেন
-
মিড ডে মিলের মাংস দিয়ে স্যারের বিবাহ বার্ষিকীর ভোজ! শান্তিপুরের স্কুলে তুমুল শোরগোল
-
অফিসের ২৫ জনকে পুলিশি হেনস্তা! ভয় দেখিয়ে মিথ্যা বয়ান রেকর্ড, দাবি অভিষেকের
-
হোয়াটসঅ্যাপের পরে টেলিগ্রাম, সিগন্যাল! ‘ইউজারনেম’ ফিচার নিয়ে নোটিস কেন্দ্রের
-
ক্রিপ্টোকারেন্সি নিয়ে কেন্দ্র ও রিজার্ভ ব্যাঙ্কের মতান্তর! বৈঠকে প্রশ্ন একাধিক সাংসদের