ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন ওয়ানডে সিরিজে প্রসিদ্ধ কৃষ্ণ, গুর্নুর ব্রার, আকিব নবিদের মতো রিজার্ভ পেসারদের সুযোগ দিতে চান ভারতীয় দলের বোলিং কোচ মর্নি মর্কেল। কারণ তাঁর মতে, আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপের জন্য তৈরি হতে গেলে প্রত্যেকের পর্যাপ্ত ‘গেম টাইম’ প্রয়োজন।
আগামী রবিবার থেকে তিরুবনন্তপুরমে শুরু হচ্ছে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজ। জশপ্রীত বুমরাহর মতো প্রথম সারির পেসাররা এশিয়ান গেমস খেলতে চলে যাওয়ায়, অপেক্ষাকৃত দুর্বল বোলিং নিয়ে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে নামতে হবে ভারতকে। শুক্রবার সাংবাদিক সম্মেলনে মর্কেল বলে দেন, “আপনারা যদি গত বছরের দিকে তাকান, তা হলে দেখবেন যে, কয়েকজনকে আমরা পর্যাপ্ত গেম টাইম দেওয়ার চেষ্টা করেছি। বিভিন্ন ভূমিকায় খেলিয়ে দেখেছি, কী রকম পারফর্ম করে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজেও একই জিনিস করা হবে। নিউজিল্যান্ডেও।”
আরও পড়ুন:
সঙ্গে যোগ করেছেন, “আমার মতে, প্রসিদ্ধ কৃষ্ণ, গুর্নুর ব্রারদের মতো বোলারদের যথেষ্ট গেম টাইম দেওয়া জরুরি। তাতে ওরাও বুঝতে পারবে, আমরা কোন মানের, কোন ব্র্যান্ডের ক্রিকেট খেলে থাকি। তাই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন সিরিজকে আমি তরুণ পেসারদের সুযোগের মঞ্চ হিসেবেই দেখছি।” বস্তুত মর্কেল স্পষ্ট করে দিয়েছেন, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে এই সিরিজটা আসলে বোলারদের জন্য বিশ্বকাপের ট্রায়াল।
এই মুহূর্তে ভারতের ওয়ানডে টিমের প্রথম পছন্দের পেসারদের মধ্যে রয়েছেন জশপ্রীত বুমরা, অর্শদীপ সিং, মহম্মদ সিরাজরা। সেই সঙ্গে রয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণ, গুর্নুর ব্রার, আকিব নবিরা। এই দ্বিতীয় লটের পেসারদের জন্য এই ওয়েস্ট ইন্ডিজ সিরিজই অগ্নিপরীক্ষা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
হিরো মচ্ছরকে কুর্নিশ, ‘বাংলা থেকেও তৈরি হবে রাষ্ট্রবাদী পাইলট’, বললেন শুভেন্দু
-
প্রেমিকার সঙ্গে মোমো ডেট! হাতেনাতে ধরতে সটান স্বামীর গাড়ির বনেটে স্ত্রী, তারপর যা হল…
-
ভারতের সঙ্গে ব্রাজিলের নির্বাচন গুলিয়ে ফেললেন ট্রাম্প! মার্কিন প্রেসিডেন্টের ‘ভীমরতি’তে হাসির রোল
-
‘১৫ দিনের মধ্যে ফিরে আসুন’, দল ভাঙার পরও ‘গদ্দার’দের জন্য দরজা খোলা মমতার!
-
টিম ইন্ডিয়ায় ব্রাত্য! এবার অন্য ভারতীয় দলে এন্ট্রি ভুবনেশ্বরের, এই টুর্নামেন্টে দেবেন নেতৃত্ব