স্মৃতি আদলে পুতুল। তাও আবার বার্বি। কি অবাক হচ্ছেন? না না, অবাক হওয়ার কিছু নেই। এমনই ঘটেছে। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। তার আগে বিশেষ সম্মান ভারতীয় ওপেনারকে। বিশ্বখ্যাত মার্কিন খেলনা প্রস্তুতকারক সংস্থা ম্যাটেল ‘বার্বি’ পুতুল দিয়ে সম্মানিত করল স্মৃতি মন্ধানাকে (Smriti Mandhana)।
স্মৃতিই বিশ্বের প্রথম ক্রিকেটার, যাঁর সম্মানে বার্বি ডল তৈরি হল। বার্বির স্বপ্নের সেই দলে জায়গা পেয়েছেন টেনিস কিংবদন্তি সেরেনা উইলিয়ামস, মহাকাশচারী কেলি জেরার্ডি, রেসিং ড্রাইভার রেজিনা সারভেন্ট আলভারাডো, ইংল্যান্ডের ফুটবলার ক্লোই কেলি, গায়িকা হেলেন ফিশার, পর্বতারোহী জোয়া স্কুবিস এবং সার্ফার স্টেফানি গিলমোর।
আরও পড়ুন:
এমন সম্মান পেয়ে মুগ্ধ স্মৃতি। ইনস্টাগ্রামে বিশেষ উপহারটি শেয়ার করে তিনি লেখেন, “এখনও যেন এই মুহূর্তটিকে অনুভব করার চেষ্টা করছি… আমার জীবনযাত্রা থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হওয়া অনন্য এই বার্বি উপহার হিসাবে পাওয়ার কথা শৈশবে বেড়ে ওঠার সময় কখনও কল্পনাও করিনি। ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে। আর যদি আমার গল্প অন্তত একজন মেয়েকেও বিশ্বাস করাতে পারে, সেও মাঠে নিজের জায়গা তৈরি করতে পারে, তাহলে সেটাই আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। বিশ্বের নানান প্রান্তের প্রথিতযশা নারীদের সঙ্গে বার্বির ‘ড্রিম টিম’-এর অংশ হতে পেরে আমি গর্বিত। দলের প্রত্যেকে নানান বাধাবিপত্তি পেরিয়ে আজ সফলকাম। মেয়েরা যখন সম্ভাবনার দিগন্ত দেখতে পায়, তখন তাদের স্বপ্নও ডানা মেলে আরও দূরে উড়ে যায়।”
আপ্লুত স্মৃতি বলছেন, “আমার গল্প অন্তত একজন মেয়েকেও যদি বিশ্বাস করাতে পারে, সেও মাঠে নিজের জায়গা তৈরি করতে পারে, তাহলে সেটাই আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি।… মেয়েরা যখন সম্ভাবনার দিগন্ত দেখতে পায়, তখন তাদের স্বপ্নও ডানা মেলে আরও দূরে উড়ে যায়।”
বার্বি পুতুলটির গায়ে রয়েছে একটি জার্সি, যেখানে ‘স্মৃতি’ নামটি লেখা। সঙ্গে জ্বলজ্বল করছে ১৮ নম্বর। রয়েছে একটি ব্যাট। যার গায়ে খোদাই করা ‘এসএম ১৮’। বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়, এটি ভারতীয় ক্রিকেটারের নামের আদ্যক্ষর এবং জার্সি নম্বর। পাশাপাশি রয়েছে এক জোড়া গ্লাভস। যা স্মৃতির ব্যবহৃত গ্লাভসের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। অন্য এক বিবৃতিতে খেলনা প্রস্তুতকারী সংস্থা লিখেছে, ‘আন্তর্জাতিক নারী দিবসের আগে বার্বি ড্রিম টিম ঘোষণা করতে পেরে আমরা গর্বিত। বিশ্বজুড়ে আট নারীকে সম্মান জানানো হয়েছে। এই উদ্যোগের উদ্দেশ্য হল সেই সব নারীকে সম্মান জানানো, যাঁরা প্রতিকূলতাকে অতিক্রম করে নিজ নিজ ক্ষেত্রে সফল হয়েছেন।’৫ মার্চ, বৃহস্পতিবার বার্বির স্বপ্নের দল ঘোষিত হয়। বিশ্বজয়ী ক্রিকেটারের আদলে বার্বি দেখে ভক্তরা প্রশ্ন করেন, ‘স্মৃতির বার্বি’ কোথায় পাওয়া যাচ্ছে? তাঁরা কিনতে চান। বলে রাখা ভালো, এই বার্বি বিক্রির জন্য নয়। বিশেষ সম্মান জানাতে এটি দেওয়া হয়। তাই চাইলেই খোলা বাজারে মিলবে না এই পুতুল।
উল্লেখ্য, বার্বির স্রষ্টা একজন নারী, আমেরিকান ব্যবসায়ী রুথ হ্যান্ডলার। আর এর নির্মাতা মার্কিন খেলনা প্রস্তুতকারী প্রতিষ্ঠান ম্যাটেল। ১৯৫৯ সালের ৯ মার্চ প্রথমবারের মতো বিশ্বের সামনে আত্মপ্রকাশ করে যুবতী এই পুতুল। এর অনুপ্রেরণা জার্মানির বিখ্যাত বিল্ড লিলি ডল, যা বাজারে এসেছিল ১৯৫২ সালে। এরপর কালের নিয়মে কয়েক দশক পেরিয়ে গিয়েছে। অগণিত বার্বি ডল বিক্রি হয়েছে সারা বিশ্বে। এভাবেই ম্যাটেলের ইতিহাসে সবচেয়ে সফল ও লাভজনক পণ্যে ধারায় পরিণত হয়েছে এই কিউট পুতুল। জানা যায়, প্রথম বার্বি ছিল নীল চোখের অধিকারী। তার কালো পনিটেল চুল, টুকটুকে লাল ঠোঁট। ছিপছিপে গড়নে দারুণ মানিয়েছিল জেব্রার মতো সাদা-কালো ডোরাকাটা সাঁতারের পোশাক। এই পুতুলের পুরো নাম বারবারা মিলিসেন্ট রবার্টস। ডাকনাম বার্বি। যাকে লুফে নিয়েছিল শিশুরা। এতটাই ক্রেজ ছিল যে, প্রথম বছরেই বিক্রি হয় প্রায় সাড়ে ৩ লক্ষ পিস। ‘টিন এজ মডেল’ হিসাবে তুলে ধরা এই বার্বির পোশাকের নকশা করেছিলেন ম্যাটেলের ফ্যাশন ডিজাইনার শার্লট জনসন। স্মৃতি মন্ধানার হাতে বার্বির এই বিশেষ সম্মান উঠতেই ফের চর্চায় এর ইতিহাসও।
View this post on Instagram
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ডেকে নিয়ে গিয়ে নাবালিকাকে আকণ্ঠ মদ্যপান, হোটেলে ‘গণধর্ষণ’! প্রশ্নের মুখে নির্যাতিতার বান্ধবীর ভূমিকা
-
সমুদ্রতটে ৭০০ ডলফিন ও তিমির লাশ! উৎসবের নামে নৃশংস হত্যালীলা, নিন্দায় সরব বিশ্ব
-
বিশ্বকাপ রুখতে ফুটবলারদের মূর্তি বিবস্ত্র করে প্রতিবাদ! শিক্ষকদের মার পুলিশের, উত্তপ্ত মেক্সিকো
-
বর্ষায় কীভাবে বাড়ি রক্ষা করবেন, জেনে নিন সহজ কৌশল
-
রোমারিওর ফেভারিট তালিকায় নেই ব্রাজিলই, কেন এমন মনে করেন কিংবদন্তি তারকা